জলে গেল ৪৭৪ মিলিয়ন ডলার, রিপাবলিকানদের হারে মাস্কের মুখে কুলুপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

নির্বাচনের প্রচারণায় অভাবনীয় অঙ্কের অর্থ ঢালার পর ফল প্রকাশের রাতে সামাজিক মাধ্যম এক্স-এ ইলন মাস্কের এই নীরবতা আন্তর্জাতিক গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সামাজিক মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয় হিসেবে পরিচিত মাস্ক ভোটগ্রহণের দিনেও একটি পোস্টে লিখেছিলেন, ‘আজ লাল দলকে (রিপাবলিকান পার্টি) ভোট দিন।’ তবে প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করার পর থেকে টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে তিনি এক্স-এ আর কোনো পোস্ট বা মন্তব্য করেননি।

চলতি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে মোট ৪৭ কোটি ৪০ লাখ (৪৭৪ মিলিয়ন) ডলারের বেশি অর্থ ব্যয় করেছেন এই প্রযুক্তি ধনকুবের।

তবে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা সত্ত্বেও প্রত্যাশিত ফলাফল না মেলা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ডেমোক্র্যাটদের জয় সুনিশ্চিত হওয়ায় ইলন মাস্কের কৌশলগত প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

‘রাজনৈতিক প্রভাব’ নাকি ব্যর্থ বিনিয়োগ?

প্রযুক্তি ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক মাধ্যম এক্স-কে ব্যবহার করে ডানপন্থী ও রিপাবলিকান ভাবধারা প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন মাস্ক। নির্বাচনের দিন ফল ঘোষণার মধ্যরাতে তাঁর এই আচমকা নিশ্চুপ হয়ে যাওয়া মূলত তাঁর রাজনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রিপাবলিকানদের একাধিক ঘাঁটি ধসিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্র্যাটিক পার্টি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নির্বাচনী ফলাফলে দলটির জয় নিশ্চিত হয়। রিপাবলিকানদের কাছ থেকে সিনেটের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনীয় চারটি আসনই নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে

মার্কিন সিনেটের ৩৫ আসনের নির্বাচনে ১৫টিতেই জয়ী ডেমোক্র্যাটরা, এগিয়ে ৩ টিতে

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এবারের নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫ টিতে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার পথে থাকায় ট্রাম্পের আইন প্রণয়ন কর্মসূচি ও প্রশাসনিক সিদ্ধান্তে বড় বাধা তৈরি হতে পারে। সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চললেও ডেমোক্র্যাটরা কয়েকটি রিপাবলিকান আসন দখল করেছে। দক্ষিণ ও নর্থ ক্যারোলিনায় রিপাবলিকানদের গুরুত্বপূর্

জনপ্রিয় টার্গেট

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

জলে গেল ৪৭৪ মিলিয়ন ডলার, রিপাবলিকানদের হারে মাস্কের মুখে কুলুপ

প্রকাশ: ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬