মিরসরাইয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ যুবদল নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মিরসরাই থানা-পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে উম্মে হাবিবা (২৪) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী মাহমুদুল হাসান ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন নিহতের ভাই। তাঁর দাবি, যৌতুকসহ বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে হাবিবাকে…

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া, গালমন্দ ও মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ছেলে ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

বিকেলে জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে বিকেল ৫টার পর তাঁরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলেও আটকা পড়া যানবাহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি বলে জানা গেছে…

জনপ্রিয় টার্গেট

ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

মিরসরাইয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১২:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬