থাইল্যান্ডে নেমেই মারামারি—জাহাজে ফেরানো হলো মদ্যপ দুই মার্কিন নাবিককে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ বার পঠিত হয়েছে

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডেইলি মেইল জানিয়েছে, জাহাজটি নোঙর করার কয়েক ঘণ্টার মধ্যেই পাতায়ায় কুখ্যাত রেড-লাইট এলাকা ওয়াকিং স্ট্রিটের কাছে ‘ছোটখাটো হাতাহাতির’ ঘটনা ঘটে। এতে জড়িত দুই নাবিককে জাহাজে ফিরিয়ে নেওয়া হয়।

এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান কর্নেল আনেক শ্রীথংইউ বলেন, ‘নাবিকেরা মাতাল ছিলেন এবং তাঁরা মারামারি করছিলেন ও উচ্চ স্বরে হইচই করছিলেন।’ তিনি জানান, নাবিকেরা থাইল্যান্ডের কোনো আইন ভঙ্গ করেননি। তবে পাঁচ দিন বন্দরে অবস্থানের বাকি সময় তাঁদের ইউএসএস আব্রাহাম লিংকনেই থাকতে হবে।

মার্কিন ও থাই কর্মকর্তারা নাবিকদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন। পাতায়ায় অন্তত ৬টি জনপ্রিয় এলাকায় তাদের যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি থাই পুলিশ মনে করিয়ে দিয়েছে, দেশটিতে পতিতাবৃত্তি বেআইনি। তবে পাতায়ায় আনুমানিক ২৫ হাজার থেকে ৫০ হাজার যৌনকর্মী কাজ করেন বলে ধারণা করা হয়।

গত নভেম্বর সান দিয়েগো থেকে ছয় মাসের মিশনে রওনা হয়েছিল যুদ্ধজাহাজ লিংকন। পরে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে জাহাজটিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়। এরপর আর কোনো বন্দরে থামেনি এটি।

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানকালে জাহাজে খাবারের সংকট, নষ্ট টয়লেট ও নাবিকদের মানসিক চাপ নিয়ে কংগ্রেস সদস্যরা উদ্বেগ প্রকাশ করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করেন। এক নাবিকের স্ত্রী জাহাজটিকে ‘ভাসমান ধাতব কারাগার’ বলে উল্লেখ করেছিলেন।

রোববার (৬ সেপ্টেম্বর) লিংকন ও এর নাবিকেরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাতায়া ছাড়বেন।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে…

অস্ট্রেলিয়ার কিংবদন্তি বন্য প্রাণী সংরক্ষণকর্মী ও টেলিভিশন ব্যক্তিত্ব স্টিভ আরউইনের ২০তম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তাঁর মেয়ে বিন্দি আরউইন ও ছেলে রবার্ট আরউইন। ‘ক্রোকোডাইল হান্টার’ নামে বিশ্বজুড়ে পরিচিত স্টিভ ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সে মারা যান।

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে বিদেশে পাঠানোর একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। তাঁর দাবি, পরিকল্পনাটি ‘বাস্তবসম্মত’ এবং এটি বাস্তবায়নে আগ্রহী দেশও রয়েছে।

জনপ্রিয় টার্গেট

থাইল্যান্ডে নেমেই মারামারি—জাহাজে ফেরানো হলো মদ্যপ দুই মার্কিন নাবিককে

প্রকাশ: ১১:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬