ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অধিকাংশ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে রাজধানী প্যারিস ও দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গত সপ্তাহের অশান্তির পুনরাবৃত্তি ঠেকাতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্যারিসের দক্ষিণ-পূর্ব প্রান্তে বিক্ষোভের মূল জমায়েত হয়। সেখানে অন্তত ১ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং সমাজে বাড়তে থাকা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। বিক্ষোভের ব্যাপকতা এবং একাধিক শহরে সংঘর্ষের ঘটনা ফ্রান্সে চলমান অসন্তোষের বিস্তারকে সামনে এনেছে।

সমাবেশ শেষ হওয়ার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ঠান্ডা ও বৃষ্টিভেজা সন্ধ্যায় মুখঢাকা প্রায় ৫০০ জন যুবকের একটি দলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে দাঙ্গা দমনকারী পুলিশ। শেষ পর্যন্ত ওই যুবকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে রাস্তা অবরোধ করতে যুবকেরা আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়া হয়। পুলিশের দাবি, শহরের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে দুটি গয়নার দোকানও রয়েছে। এ ছাড়া লিওঁ, বোর্দো, গ্রেনোবল, ক্লেরমঁ-ফেরাঁ, লিল, রেন, নঁত ও তুলুজ শহরেও সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে রাজধানীর বাইরেও বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি চাপে পড়ে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, ‘প্রায় প্রতিটি মিছিলেই আমরা এই ধরনের উচ্চঝুঁকিপূর্ণ গোষ্ঠীর উপস্থিতি দেখেছি। তারা মূল মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে হিংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছে।’ অশান্তি ছড়ানোর চেষ্টার জন্য তিনি উগ্র বামপন্থী কর্মী ও অপরাধী চক্রগুলিকে দায়ী করেন।

নিরাপত্তার কথা বিবেচনা করে প্যারিসের বেশ কয়েকটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান শনিবারের জন্য বন্ধ রাখা হয়। এর মধ্যে রয়েছে লুভর জাদুঘর, মুসে দ’র্সে জাদুঘর এবং প্যারিস অপেরা। ফলে শহরে আসা পর্যটকদেরও বিপাকে পড়তে হয়। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহর থেকে আসা পর্যটক জেভিয়ার ডলিওলে বলেন, ‘সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কোথায় যাব, তা-ও ঠিক বুঝতে পারছি না।’

শিল্পীদের মাসিক ভাতা দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, শিল্পের জন্য কতটা উপকারী

শিল্প ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করতে এবং শিল্পীদের আর্থিক অনিশ্চয়তা দূর করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আয়ারল্যান্ড সরকার। বিশ্বের প্রথম দেশ হিসেবে সংস্থাটি শিল্পীদের জন্য স্থায়ী ‘মৌলিক ভাতা’ চালুর ঘোষণা দিয়েছে।

ফের বিক্ষোভের প্রস্তুতি ফ্রান্সে, মাখোঁর পদত্যাগ দাবি

ফ্রান্সে শনিবার দেশজুড়ে নতুন করে বিক্ষোভের প্রস্তুতি চলছে। এক সপ্তাহ আগে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার মুখে পড়েছিল দেশটি। এমন পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

ইউক্রেনীয় সেনার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান: নিজেই কাটেন নিজের পা, ফেরেন ড্রোনে ঝুলে

ইউক্রেনের যুদ্ধকবলিত অঞ্চলের একটি বিধ্বস্ত স্কুলের বয়লার হাউসের ছোট একটি গর্তে দীর্ঘ আট মাস ধরে আটকা পড়েছিলেন ইউক্রেনীয় পদাতিক সেনা কোস্তিয়ান্তিন ভ্লাসেনকো। চারপাশে প্রতিনিয়ত রাশিয়ান ড্রোনের আনাগোনা এবং কোনো ধরনের চিকিৎসার সুযোগ…

জনপ্রিয় টার্গেট

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

প্রকাশ: ০৯:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬