মার্কিন সিনেটের ৩৫ আসনের নির্বাচনে ১৫টিতেই জয়ী ডেমোক্র্যাটরা, এগিয়ে ৩ টিতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডেমোক্র্যাটরা জর্জিয়া, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও দক্ষিণ ক্যারোলাইনায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। জর্জিয়ায় জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। টেক্সাসে জেমস টেলারিকো রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপারও রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে আসনটি ডেমোক্র্যাটদের দখলে নিয়েছেন।

ওহাইওর বিশেষ নির্বাচনেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউন। অন্যদিকে, দক্ষিণ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয় বিশেষ তাৎপর্য বহন করছে।

এ ছাড়া কলোরাডো, ডেলাওয়্যার, ইলিনয়, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউ মেক্সিকো, ওরেগন, রোড আইল্যান্ড ও ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন। এসব আসনে যথাক্রমে জন হিকেনলুপার, ক্রিস কুন্স, জুলিয়ানা স্ট্রাটন, এডওয়ার্ড মার্কি, ক্রিস পাপাস, কোরি বুকার, বেন লুজান, জেফ মার্কলে, জন রিড ও মার্ক ওয়ার্নার বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, আইওয়া, কানসাস ও মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এসব অঙ্গরাজ্যে যথাক্রমে জশ ট্যুরেক, অ্যাডাম হ্যামিল্টন ও আব্দুল এল-সাইয়েদ প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন।

রিপাবলিকানরাও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে জয় ধরে রেখেছে। ফ্লোরিডার বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন অ্যাশলি মুডি। এ ছাড়া আলাবামা, আরকানসাস, কেনটাকি, ওকলাহোমা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ওয়াইওমিংয়ে রিপাবলিকান প্রার্থীরা জয় পেয়েছেন। এসব অঙ্গরাজ্যে বিজয়ী হয়েছেন যথাক্রমে ব্যারি মুর, টম কটন, অ্যান্ডি বার, কেভিন হার্ন, শেলি ক্যাপিটো ও হ্যারিয়েট হেগম্যান।

রিপাবলিকান প্রার্থীরা লুইজিয়ানা, মেইন, মিনেসোটা, মিসিসিপি, মন্টানা, সাউথ ডাকোটা ও টেনেসিতেও এগিয়ে রয়েছেন। এসব অঙ্গরাজ্যে যথাক্রমে জুলিয়া লেটলো, সুসান কলিন্স, মিশেল টাফোয়া, সিন্ডি হাইড-স্মিথ, কার্ট আলমে, মাইক রাউন্ডস ও বিল হ্যাগার্টি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন।

সিনেটের কয়েকটি আসনে এখনো চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়নি। নেব্রাস্কায় স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্ন এগিয়ে রয়েছেন। আইডাহোতে স্বতন্ত্র প্রার্থী টড আচিলিস প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। অন্যদিকে, আলাস্কায় ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা ও রিপাবলিকান প্রার্থী জেরাল্ড হেইকেসের মধ্যকার লড়াইয়ের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। এসব আসনে ভোট গণনা ও ফলাফল নির্ধারণের প্রক্রিয়া বাকি রয়েছে।

নির্বাচনের আগে সিনেটে রিপাবলিকানদের আসনসংখ্যা ছিল ৫৩ টি, আর ডেমোক্র্যাটদের ছিল ৪৭ টি। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের চারটি আসনে নিট জয় প্রয়োজন ছিল। ফলে রিপাবলিকানদের কাছ থেকে একাধিক আসন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের আসন ধরে রাখাও দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে, এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের লড়াই এখনো অমীমাংসিত। বিশেষ করে নেব্রাস্কা, আইডাহো ও আলাস্কার ফলাফল চূড়ান্ত হওয়ার পর সিনেটের সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

ইসরায়েলপন্থী সিনেটরের আসনে ৩ দশক পর জিতল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের লাল দুর্গ হিসেবে পরিচিত সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দীর্ঘ প্রায় তিন দশক (২৮ বছর) পর এক অভাবনীয় ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও শিশু বিশেষজ্ঞ ড. অ্যানি অ্যান্ড্রুজ কট্টর ইসরায়েলপন্থী সাবেক সিনেটর লিন্ডসে

বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

হাউস ও সিনেট উভয় কক্ষেই হারের পথে ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিনেটের একটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। নর্থ ক্যারোলিনায় সাবেক ডেমোক্র্যাট গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন। একই সঙ্গে জর্জিয়ায় সিনেট আসন ধরে রেখেছেন ডেমোক্র্যাট নেতা জন অসফ।

জনপ্রিয় টার্গেট

স্পেনে ট্রেন দুর্ঘটনা: ৬৯ প্রাণহানির ছয় দিন পর পরিবহনমন্ত্রীর পদত্যাগ

মার্কিন সিনেটের ৩৫ আসনের নির্বাচনে ১৫টিতেই জয়ী ডেমোক্র্যাটরা, এগিয়ে ৩ টিতে

প্রকাশ: ১০:৫৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬