সৌদি পাইপলাইন বন্ধে হুমকিতে বৈশ্বিক তেল সরবরাহের আরও ৪ শতাংশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

সোমবার (১৩ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, গত শুক্রবার ড্রোন হামলার পর সৌদি আরব বিশাল এই পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এটি কত দিন বন্ধ থাকবে, সেই বিষয়ে রিয়াদ বিস্তারিত কিছু জানায়নি। রয়টার্সের সঙ্গে কথা বলা কয়েকটি সূত্রের তথ্যেও ভিন্নতা রয়েছে। একজনের মতে, পাইপলাইন মেরামতে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অন্য একজন বলেছেন, দ্রুত মেরামত সম্ভব এবং কাজ চলাকালেই আংশিকভাবে তেল পরিবহন শুরু হতে পারে।

আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে যাওয়া এই পাইপলাইনটি সৌদি আরবকে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত ছয় মাসে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় সৌদি আরব পাইপলাইনটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠিয়েছে। এটি বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ।

তবে পাইপলাইন বন্ধ থাকায় ইয়ানবু বন্দরে মাত্র পাঁচ থেকে সাত দিনের রপ্তানি চালিয়ে যাওয়ার মতো তেল মজুত আছে বলে শিল্পসংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে। মিসরের আইন সুখনা ও সিদি কেরির বন্দরেও কয়েক দিনের সরবরাহের মতো সৌদি তেল রয়েছে। কিন্তু এসব মজুতও সীমিত এবং পাইপলাইন চালু না হলে শেষ হয়ে যাবে।

এরই মধ্যে আগস্টে সৌদি আরবের তেল সরবরাহ তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সৌদি আরব ওপেককে জানিয়েছে, ফেব্রুয়ারির দৈনিক ১ কোটি ৯ লাখ ব্যারেল উৎপাদনের তুলনায় আগস্টে উৎপাদন কমে ৬২ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

যুদ্ধের আগে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতো। বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে তা কমে ৬০ থেকে ৯০ লাখ ব্যারেলে নেমেছে বলে শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ফলে সৌদি পাইপলাইন দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্ববাজারে তেলের ঘাটতি ও জ্বালানির মূল্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী…

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী কয়েকজন নারী ব্রিটিশ পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তবে অনেকেই জানিয়েছেন, নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় তাঁরা এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ বা ফৌজদারি মামলা করতে ভয় পান।

জনপ্রিয় টার্গেট

সুন্দরগঞ্জে ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালুর দাবি

সৌদি পাইপলাইন বন্ধে হুমকিতে বৈশ্বিক তেল সরবরাহের আরও ৪ শতাংশ

প্রকাশ: ০৯:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬