এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন নৌযানগুলোকে হরমুজ প্রণালির কাছে না আসার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে করা দাবিকে চ্যালেঞ্জ করেছেন।
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালি যদি আমেরিকার নিয়ন্ত্রণে থাকে, তাহলে এগিয়ে আসুন। আপনাদের একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।’ আইআরজিসি নৌবাহিনীর ওই উপ-রাজনৈতিক কমান্ডার আরও বলেন, মার্কিন বাহিনী জানে যে, তাদের কোনো নৌযান ওই এলাকার দিকে এগিয়ে এলে ইরানি বাহিনী তার জবাব দেবে। সাম্প্রতিক দিনগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
অন্যদিকে, সৌদি আরবকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ‘সৌদি আরবের সঙ্গে যুদ্ধে নেই।’ সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। তবে পেজেশকিয়ান বলেছেন, হুতিদের ‘নিজস্ব কিছু সমস্যা’ রয়েছে। এর মাধ্যমে তিনি গোষ্ঠীটির কর্মকাণ্ড থেকে ইরানকে দূরে রাখার অবস্থান নিয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলে আটক বাংলাদেশি চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ তুলে বাংলাভাষী হিন্দুদের জন্য একটি আলাদা আবাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গ সৃষ্টির গুরুত্ব বোঝানোর চেষ্টা করায়…
২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সরকারি প্রতিনিধিত্বসংক্রান্ত খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৪৮৯ টাকা) ব্যয় হয়েছে ইসরায়েল সরকারের।
দৈনিক টার্গেট 

























