হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ চুক্তি: সোমবারই ওমানে বসছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ শনিবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বৈঠকের কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরবর্তীতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, বৈঠকে নতুন নৌপথ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর তা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) অবহিত করা হবে।

ইরানি প্রেসিডেন্টের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইরানের ওপর হামলায় যেসব দেশের ভূখণ্ড মার্কিন বাহিনী ব্যবহার করেছিল, সেসব দেশের পর পররাষ্ট্রমন্ত্রীরাও মাসকটের বৈঠকে উপস্থিত থাকবেন।

তবে আগামী সোমবারের এই বৈঠকের বিষয়ে আয়োজক দেশ ওমানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, ওয়াশিংটন সামরিক যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন ইরানের ওপর চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নিয়েছে।

তিনি বলেন, ‘তারা যুদ্ধের মাধ্যমে তাদের উদ্দেশ্য সাধন করতে পারেনি, তাই এখন অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছে। তবে এতে আমরা থেমে যাব না।’

মার্কিন নৌ-অবরোধ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানের অর্থনীতি টিকে থাকা কেবল সামুদ্রিক চলাচলের ওপর নির্ভরশীল নয়। তবে যুক্তরাষ্ট্র তার সামরিক আক্রমণ ও নৌ-অবরোধ পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

নেপালের রাজধানী কাঠমান্ডুর পর্যটন এলাকা থামেল থেকে সন্দেহজনক কর্মকাণ্ড ও ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে ১০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। গত সোমবার (৭ সেপ্টেম্বর) থামেল এলাকার একাধিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়।

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে (শুক্রবার ২০:২০ জিএমটি) উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকা ওনসান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার…

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত পার্ক স্ট্রিট লাগোয়া মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মারকুইস স্ট্রিট—দশক ধরে এই এলাকাটি বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রার্থীদের কাছে ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিত।

জনপ্রিয় টার্গেট

দিল্লিতে নজর কাড়ছে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে এই উড়োজাহাজে

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ চুক্তি: সোমবারই ওমানে বসছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

প্রকাশ: ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬