ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের জামাইয়ের পরিবারের কাছে ৯৬ বছরের জন্য ফিফাকে বর্গা দিতে চেয়েছিলেন ইনফান্তিনো

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

নথি অনুযায়ী, ফিফা শেষ পর্যন্ত নতুন উদ্যোগটির ৫১ শতাংশ মালিকানা নিজেদের হাতে রাখার কথা বিবেচনা করেছিল। অথচ থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে অন্য একটি প্রস্তাবিত চুক্তিতে ফিফার মালিকানা প্রায় ৮০ শতাংশ থাকার কথা ছিল। ৫১ শতাংশ মালিকানা চিরস্থায়ীভাবে ফিফার হাতে রাখার পাশাপাশি সাত সদস্যের পরিচালনা পর্ষদের চারটি পদও সংস্থাটির নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা ছিল। এর মধ্যে দুটি পদে থাকতেন ফিফা সভাপতি ও মহাসচিব।

বিশ্বকাপ ফাইনালের দুই দিন আগে, ১৭ জুলাই, ফিফা প্রস্তাবিত অংশীদারত্ব নিয়ে একটি ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে। পরদিনের স্মারকলিপিতে বলা হয়, চুক্তিটি ১২ বছর মেয়াদি লাইসেন্সের ভিত্তিতে চলবে, যা নবায়নের মাধ্যমে সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত বাড়ানো যাবে।

থ্রাইভ ক্যাপিটালের তৈরি শর্তপত্র ও ‘ব্যাকস্টপ লেটারে’ প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল ‘প্রজেক্ট বক্স’। এতে ব্যবস্থাপনা পর্যায়ের ব্যক্তিদের জন্য মোট শেয়ারের ৫ শতাংশ বোনাস হিসেবে রাখার প্রস্তাব ছিল। প্রকল্পের মূল্য বাড়লে এই বোনাস দেওয়া হতো। তবে কারা এই সুবিধা পেতেন, তা নির্দিষ্ট করা হয়নি। ফিফার স্মারকলিপিতে বলা হয়, ভালো কাজের জন্য ব্যবস্থাপনা দলকে উৎসাহিত করতেই এই ব্যবস্থা।

এ ছাড়া প্রকল্প শুরুর আট বছর পর এফএফইর একটি অংশ শেয়ারবাজারে ছাড়ার পরিকল্পনাও ছিল। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও অর্থ আয়ের সুযোগ তৈরি হতো। নথিতে বলা হয়েছে, প্রকল্পটির জন্য কোনো উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। বিনিয়োগের বিশেষ ও স্বতন্ত্র প্রকৃতিকে এর কারণ দেখানো হয়। এমনকি ফিফার নিজস্ব অর্থ বিভাগও লেনদেনের শর্ত সম্পর্কে সরাসরি অবগত ছিল না।

পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ইনফান্তিনোর প্রায় এক দশকের নেতৃত্বে সবচেয়ে বড় সংকট তৈরি হয় এবং তাঁর ক্ষমতাও হুমকির মুখে পড়ে। তাঁকে সরানোর চেষ্টা চললেও বর্তমানে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন এবং পরবর্তী নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার সবচেয়ে বড় দাবিদার। আগামী চার বছরের মেয়াদটিই তাঁর শেষ মেয়াদ হওয়ার কথা। নতুন নথিগুলো তাঁর বিরোধীরা নির্বাচনে ব্যবহার করতে পারেন, যদিও এর প্রভাব এখনো অনিশ্চিত।

ফিফার মুখপাত্র বলেছেন, এফএফই পরিকল্পনা বাস্তবায়নে সদস্য অ্যাসোসিয়েশন ও ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হতো। প্রস্তাবিত বোনাস কেবল এফএফইর ব্যবস্থাপনা দলের জন্য ছিল, ফিফার কর্মকর্তাদের জন্য নয়। তাঁর দাবি, পরিচালনা পর্ষদে ফিফার শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার কথা ছিল না। ফিফা সভাপতির পারিশ্রমিক নির্ধারণ করে স্বাধীন উপকমিটি।

মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট…

গোলাগুলির পর ভাই, ভগ্নিপতিসহ মোস্ট ওয়ান্টেড মেক্সিকান মাদকসম্রাট গ্রেপ্তার

মেক্সিকোর কুখ্যাত মাদক পাচারকারী ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ১০ মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই মাদকসম্রাটকে গত শুক্রবার (২০ নভেম্বর) মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহরে বিশেষ অভিযানের

জনপ্রিয় টার্গেট

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা

ট্রাম্পের জামাইয়ের পরিবারের কাছে ৯৬ বছরের জন্য ফিফাকে বর্গা দিতে চেয়েছিলেন ইনফান্তিনো

প্রকাশ: ০৪:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬