নেপালে একাধিক সাংবাদিক আটক, বার্তাকক্ষে পুলিশের অভিযান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এই ঘটনাকে ঘিরে দেশটির গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টিকে অনিচ্ছাকৃত দাবি করা হলেও স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নেপালের প্রেস কাউন্সিলসহ একাধিক সংস্থা।

গতকাল শুক্রবার দৈনিক ‘নয়া পত্রিকা’-র কার্যালয়ে প্রবেশ করে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে পুলিশ। তারা পত্রিকার সম্পাদক খগেন্দ্র পন্ত এবং জ্যেষ্ঠ প্রতিবেদক নবরাজ ময়নালীকে আটকের চেষ্টা করে। পরবর্তীতে তাঁদের সাইবার ক্রাইম ব্যুরোতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে কার্যালয় ত্যাগ করে।

একই দিনে অনলাইন পোর্টাল ‘নেপাল প্রেস’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক বিশ্বমণি সুবেদি, প্রধান সম্পাদক মাত্রিকা পৌডেল এবং চেয়ারম্যান বিন্দু রাজ লামসালকে সাইবার ব্যুরো তলব করে হেফাজতে নেয়। এছাড়া ‘দিওপোস্ট’ নামক আরেকটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদেরও আটকের চেষ্টা করা হয় বলে জানা গেছে।

তবে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আটক সাংবাদিকদের ছেড়ে দেওয়া হয়। কেন তাঁদের আটক বা তলব করা হয়েছে—সে বিষয়ে পুলিশ বা সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কারণ ব্যাখ্যা করা হয়নি।

ঘটনাটির পেছনে সাম্প্রতিক দুটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশকে দায়ী করছেন বিশ্লেষকেরা।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে, নেপাল সরকার পুলিশ প্রধান দান বাহাদুর কার্কিকে বরখাস্ত করার পরিকল্পনা করছে। যদিও নেপাল পুলিশ এক বিবৃতিতে এই খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিল।

এই ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কার্যালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, সাংবাদিকদের আটক বা নিউজরুমে অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী আগে থেকে কিছুই জানতেন না। বিষয়টি জানার পরই আটক সাংবাদিকদের দ্রুত মুক্তি দেওয়ার এবং নিউজরুমে পুলিশি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেওয়া হয়।

ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-ও এই পদক্ষেপের সমালোচনা করেছে। দলের মুখপাত্র জগদীশ খরেল জানান, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হেনস্তা বা গ্রেপ্তার করা সংবিধান প্রদত্ত প্রেস স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।

নেপালের আধাসংযোজিত ও বিধিবদ্ধ সংস্থা ‘প্রেস কাউন্সিল নেপাল’ এক কড়া বিবৃতিতে এই পুলিশি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। কোনো সুনির্দিষ্ট কারণ, গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের অনুমতি ছাড়া ছুটির দিনের আগে সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে সংস্থাটি ‘গভীর উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, সংবাদ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা সমাধানের নির্দিষ্ট আইনি এখতিয়ার প্রেস কাউন্সিলের রয়েছে। সরাসরি পুলিশ পাঠিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর বদলে নির্ধারিত আইনি পথ অনুসরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মাঝপথে থেমে গেল বিশ্বভ্রমণকারী প্রমোদতরি, নামিয়ে দেওয়া হলো যাত্রীদের

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দুই বছরের বেশি সময় ধরে বিশ্বভ্রমণ করতে থাকা একটি বিলাসবহুল প্রমোদতরির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জাহাজটি থেকে ইতিমধ্যে যাত্রীদের কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হয়েছে।

সানস্ক্রিন কোম্পানিগুলোর জালিয়াতি ধরা পড়ল অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় জনপ্রিয় ২০টি সানস্ক্রিনের মধ্যে ১৬টিই প্যাকেটের গায়ে উল্লেখ করা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সানস্ক্রিন প্রস্তুতকারকদের জন্য কঠোর নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে দেশটির ওষুধ ও চিকিৎসাপণ্য নিয়ন্ত্রক সংস্থা থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন

পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান

পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান

জাপানে বেড়াতে গিয়ে নতুন স্যুটকেস কিনে পুরোনোটি রাস্তায়, পার্কে কিংবা হোটেলের আশপাশে ফেলে যাচ্ছেন কিছু পর্যটক। এতে বাড়ছে বর্জ্য ব্যবস্থাপনার চাপ ও নিরাপত্তা উদ্বেগ। এই প্রবণতা ঠেকাতে টোকিওর তোশিমা ওয়ার্ডে অবৈধভাবে স্যুটকেস ফেলে যাওয়ার ঘটনায় শাস্তির বিধান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু বাদ পড়েছে: যোগী আদিত্যনাথ

নেপালে একাধিক সাংবাদিক আটক, বার্তাকক্ষে পুলিশের অভিযান

প্রকাশ: ০৩:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬