টিকা না নেওয়ার খেসারত, যুক্তরাষ্ট্রে হামের বড় প্রাদুর্ভাব অ্যামিশ জনগোষ্ঠীতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যক্তিদের এক-তৃতীয়াংশের বেশি ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অ্যামিশ জনগোষ্ঠীর বসবাস এই কাউন্টিতে। গত ৩৫ বছরের মধ্যে দেশটিতে দেখা দেওয়া সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে এলাকাটি।

এর মধ্যে হাম ও হামের উপসর্গে ল্যাঙ্কাস্টার কাউন্টিতে তিনজন এবং অন্য কাউন্টিগুলোতে দুজনের মৃত্যু হয়েছে।

হামের প্রাদুর্ভাবের ভয়াবহতা তুলে ধরে একজন বিশিষ্ট চিকিৎসক সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে যাঁরা হামের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাঁদের কারও নিরাপদ বোধ করার সুযোগ নেই। যাঁরা টিকা নেননি কিংবা আগে কখনো হামে আক্রান্ত হননি, তাঁদের কেউই এই ভাইরাস থেকে নিরাপদ নন।

অ্যামিশ জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই টিকা গ্রহণের হার কম। সাধারণ জনগোষ্ঠীর মধ্যেও এখন টিকা নেওয়ার প্রবণতা কমছে। ফলে অত্যন্ত সংক্রামক এই ভাইরাস ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। অথচ ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

কমিউনিটির নেতারা বলছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। কারণ, হামে আক্রান্ত অনেকেই চিকিৎসকের কাছে যান না। ফলে তাঁদের অনেকের আক্রান্ত হওয়ার তথ্য সরকারি হিসাবের বাইরে থেকে যাচ্ছে।

অ্যামিশ ও রক্ষণশীল মেনোনাইট সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত ‘প্লেইন কমিউনিটি’ বা অনাড়ম্বর জীবনযাপনকারী ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে এই প্রাদুর্ভাবের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে, এই জনগোষ্ঠীর সদস্যরা সাধারণ পোশাক পরেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমিত রাখেন। এ কারণেই তাঁদের জীবনযাপনের ধরন বোঝাতে ‘প্লেইন’ শব্দটি ব্যবহার করা হয়।

তবে এই জনগোষ্ঠীর সব সদস্যের মধ্যে টিকা গ্রহণের হার কিংবা টিকা সম্পর্কে মনোভাব এক রকম নয়। সামগ্রিকভাবে সাধারণ জনগোষ্ঠীর তুলনায় তাঁদের টিকা নেওয়ার প্রবণতা কম। এর পেছনে ধর্মীয় বিধিনিষেধের চেয়ে সংস্কৃতি ও দীর্ঘদিনের অভ্যাস বেশি দায়ী বলে মনে করা হয়।

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ কয়েকটি এলাকায় মেনোনাইট জনগোষ্ঠীর মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। চলতি বছরও যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

বর্তমান হামের প্রাদুর্ভাবের কারণে তাঁদের অনেকেই এখন টিকা নিতে আগ্রহী হচ্ছেন। তবে একই সঙ্গে এই পরিস্থিতি অন্যদের মধ্যে টিকা নিয়ে সংশয় ও অবিশ্বাস আরও জোরালো করছে। তবে কমিউনিটির নেতা ও বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা টিকা এড়িয়ে চলেন, তাঁদের বেশির ভাগের সিদ্ধান্তের পেছনে কোনো আদর্শিক অবস্থান কাজ করে না।

ফের সাইবার হামলা, ৪১ হাজারের বেশি মার্কিন কাস্টমস-অভিবাসন কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য জনসমক্ষে ফাঁস হয়েছে। তাঁদের মধ্যে অভিবাসন আইন প্রয়োগের কাজে নিয়োজিত কয়েক হাজার কর্মকর্তা রয়েছেন। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে কর্মীদের নাম, কর্মস্থলের ঠিকানা, ফোন নম্বর এবং বিভিন্ন সংস্থায় তাঁদের দায়িত্বের বিবরণ।

আমি ইরান যুদ্ধ শুরু করিনি: ট্রাম্প

আমি ইরান যুদ্ধ শুরু করিনি: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দায় অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি।’ নভেম্বরের ৩ তারিখে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের চিলিকোথেতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

জনপ্রিয় টার্গেট

কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর

টিকা না নেওয়ার খেসারত, যুক্তরাষ্ট্রে হামের বড় প্রাদুর্ভাব অ্যামিশ জনগোষ্ঠীতে

প্রকাশ: ০২:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬