ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

পুলিশের হিসাবে, রাজধানী প্যারিসে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেন। তাঁরা পতাকা হাতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বৈষম্যের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা ‘রাষ্ট্র, পুলিশ ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে’ স্লোগান দেন।

মিছিল শেষে মুখোশ পরা কয়েকটি ছোট দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। তবে গত শনিবারের তুলনায় সহিংসতা অনেক কম ছিল। এর আগে প্যারিসে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছিল।

লিয়ঁ, বোর্দো ও গ্রেনোবলেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ক্লেরমঁ-ফেরাঁ, লিল ও নিসে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কয়েক দফা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে কিছু তরুণ রাস্তা বন্ধ করতে বড় ধাতব পাত টেনে আনেন। তাঁরা আবর্জনার পাত্রে আগুন দেন এবং দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশের দিকে পাথর ও বোতল ছোড়েন। রাত নামার পরও সেখানে সংঘর্ষ চলতে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সাংবাদিকদের বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। তিনি উগ্র বামপন্থী কর্মী ও অপরাধী চক্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, চলমান পরিস্থিতিতে প্যারিসের একটি বড় অংশকে কার্যত অবরুদ্ধ শহরের মতো দেখাচ্ছিল। দোকানিরা দোকানের সামনের অংশ বন্ধ করে দেন, জাদুঘরগুলোর দরজা বন্ধ করে রাখা হয় এবং ২০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

এর আগে গত সপ্তাহে ফ্রান্সজুড়ে হাজার হাজার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার পর এবার ব্যবসায়ী সংগঠনগুলো দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়েছিল।

প্যারিসের একটি কিটন বুটিকের ব্যবস্থাপক অস্কার বলেন, ক্রেতা প্রায় নেই বললেই চলে, তাই দোকান খোলা রাখার কোনো অর্থ হয় না।

ল্যুভর, মুসে দ’অরসে ও প্যারিস অপেরার মতো রাজধানীর কয়েকটি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্রও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার বন্ধ রাখা হয়। এতে পর্যটকদের মধ্যে হতাশা তৈরি হয়।

নিউ অরলিন্স থেকে আসা পর্যটক জাভিয়ের দোলিওল বলেন, চারদিকে দোকানপাট বন্ধ এবং তাঁরা কোথায় যাবেন, কিছুই বুঝতে পারছেন না।

গত মাসে প্যারিসের উপকণ্ঠে শিক্ষার্থীদের ছোট ছোট বিক্ষোভের মধ্য দিয়ে এই আন্দোলনের শুরু। শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শুরু হওয়া সেই আন্দোলন পরে ফ্রান্সের অর্থনৈতিক দুরবস্থা ও সরকারের বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভে রূপ নেয়।

এর প্রভাব ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশগুলোতেও। শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে। ইতালির বিভিন্ন শহরেও টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হয়েছে।

ফ্রান্সের বামপন্থী নেতারা বিভিন্ন শহরে অনুমোদিত মিছিলের সংখ্যা সীমিত করার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। প্যারিসের বিক্ষোভের স্থান শেষ মুহূর্তে রাজধানীর দক্ষিণ-পূর্ব প্রান্তে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

প্যারিসের বিক্ষোভে অংশ নেওয়া কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ আন্দোলনকারীদের ‘সম্মিলিত শৃঙ্খলা ও আত্মসংযমের অসাধারণ প্রদর্শন’ বলে প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রান্সের সামাজিক সংকট সমাধানে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

মেলঁশোঁ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে মাখোঁর বুঝতে হবে যে, এই বিক্ষোভ প্রতি সপ্তাহেই ফিরে আসতে পারে। তবে এখনো তাঁর (মাখোঁ) সামনে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ আছে।

ফের বিক্ষোভের প্রস্তুতি ফ্রান্সে, মাখোঁর পদত্যাগ দাবি

ফ্রান্সে শনিবার দেশজুড়ে নতুন করে বিক্ষোভের প্রস্তুতি চলছে। এক সপ্তাহ আগে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার মুখে পড়েছিল দেশটি। এমন পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

ইউক্রেনীয় সেনার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান: নিজেই কাটেন নিজের পা, ফেরেন ড্রোনে ঝুলে

ইউক্রেনের যুদ্ধকবলিত অঞ্চলের একটি বিধ্বস্ত স্কুলের বয়লার হাউসের ছোট একটি গর্তে দীর্ঘ আট মাস ধরে আটকা পড়েছিলেন ইউক্রেনীয় পদাতিক সেনা কোস্তিয়ান্তিন ভ্লাসেনকো। চারপাশে প্রতিনিয়ত রাশিয়ান ড্রোনের আনাগোনা এবং কোনো ধরনের চিকিৎসার সুযোগ…

লন্ডনে এবার সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪০ কোটির ফ্ল্যাট জব্দ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির ১৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৪০ কোটি টাকা) মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট।

জনপ্রিয় টার্গেট

ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০

প্রকাশ: ১২:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬