১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশাল ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচন ইরানের, কী আছে এতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রকাশ্যে আনা এই স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় লঞ্চার দেখা গেছে। এমন সময়ে ইরান এই স্থাপনা উন্মোচন করল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় কাতার নতুন করে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির বৈঠকও হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি স্থাপনাটির ভিডিও ও ছবি প্রকাশ করেছে। তবে স্থাপনাটি সত্যিই নতুন কি না, কিংবা এর অস্তিত্ব ও প্রকৃত অবস্থান কী, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এটি নতুন করে নির্মিত স্থাপনা কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি স্থাপনাটি পরিদর্শন করেন। তাঁরা ভূগর্ভস্থ স্থাপনার ভেতরে ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণব্যবস্থা ঘুরে দেখেন।

প্রতিবেদন অনুযায়ী, পরিদর্শনকালে আবদোল্লাহি বলেন, ‘উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে তাদের প্রভাব দিয়ে শত্রুদের বিস্মিত করবে।’ প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল্লাহি সতর্ক করে দিয়েছেন, ইরানের ওপর আবারও হামলা হলে দেশটির পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, ‘শত্রুপক্ষ যদি আমাদের বিরুদ্ধে আবার কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের জবাব এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে যাবে।’

ইরানের প্রকাশ করা ছবিগুলো বিশ্লেষণ করেছে বিভিন্ন পর্যবেক্ষক ও সামরিক বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট। ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম ওসিন্ট ৬১৩ (Osint 613) জানিয়েছে, ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র নগরীতে ‘ফাত্তাহ-১’ (Fattah-1) মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, আলাদাভাবে রাখা বেশ কয়েকটি কৌশলে গতিপথ পরিবর্তন করতে সক্ষম পুনঃপ্রবেশযান বা ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল দেখা গেছে। পাশাপাশি বুস্টার ও ওয়ারহেড সংযুক্ত সম্পূর্ণ ক্ষেপণাস্ত্রও ছিল।

ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রকাশিত ভিডিওর ছবি নিয়ে বিশ্লেষণ করেছেন সামরিক বিশেষজ্ঞ তাল ইনবারও। তিনি লিখেছেন, ‘ইরানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি কৌশলে গতিপথ পরিবর্তন করতে সক্ষম একটি পুনঃপ্রবেশযান। এটি ফাত্তাহ-১-এর জন্য তৈরি পুনঃপ্রবেশযান বলেই মনে হচ্ছে। আজ ইরানের প্রকাশ করা নতুন ভিডিওর একটি ফ্রেম থেকে এটি দেখা গেছে।’ তিনি আরও বলেন, ‘ভূগর্ভস্থ মিসাইল সিটিতে পুরোনো ক্ষেপণাস্ত্রও দেখা গেছে, যেগুলোতে সাধারণ শঙ্কু আকৃতির পুনঃপ্রবেশযান ব্যবহার করা হয়েছে।’

ইরান মূলত একটি বার্তা দিতেই এই ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে। দেশটি বোঝাতে চাইছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা সত্ত্বেও তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষত রয়েছে। গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘২০ দিন পর আমি বলতে পারি, আজ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো সক্ষমতা নেই এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনেরও কোনো সক্ষমতা নেই।’

বহু বছর ধরে ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণকেন্দ্র নির্মাণ করে আসছে। এসব স্থাপনাকে ‘মিসাইল সিটি’ বলা হয়। মূলত যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্রের মজুত সুরক্ষিত রাখা এবং সামরিক অভিযান অব্যাহত রাখার সক্ষমতা নিশ্চিত করতেই এগুলো তৈরি করা হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে এবং যুদ্ধ শেষ হওয়ার পরও বিভিন্ন পক্ষ দাবি করেছিল, দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু পরে দেখা যায়, অনেক ক্ষেত্রে ‘ধ্বংস’ বলতে মূলত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাওয়াকে বোঝানো হয়েছিল। পরবর্তী সময়ে ইরান সেগুলো খনন করে আবারও বের করতে সক্ষম হয়। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর ক্ষেত্রে এটিই অন্যতম বড় সমস্যা। কারণ, অনেক গভীরে মাটির নিচে থাকা এসব স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন।

রোববার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কার্যক্রম ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে স্থানান্তর করেছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মোহেব্বি জানিয়েছেন, আইআরজিসি কেবল ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার নির্মাণেই সীমাবদ্ধ নেই; বরং মাটির গভীরে ‘মিসাইল প্রোডাকশন সিটি’ বা ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী প্রতিষ্ঠা করছে।

তাঁর দাবি, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে দেশটি ব্যাপক বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে পারবে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পর এমন দাবি সামনে এসেছে।

২০২৫ সালের সংঘাতের সময় ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান, সংরক্ষণাগার এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো মেরামত করছে ইরান। একই সঙ্গে সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সেগুলো আড়াল করার প্রচেষ্টাও চালানো হচ্ছে।

অর্থাৎ, নতুন ভূগর্ভস্থ স্থাপনা উন্মোচনের মধ্য দিয়ে ইরান মূলত বোঝাতে চাইছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা টিকে রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। ইরানও সমঝোতার সম্ভাবনার বিষয়টি পুরোপুরি নাকচ করছে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা থেকে সামরিক সরঞ্জাম সুরক্ষিত রাখতে সাম্প্রতিক বছরগুলোতে ইরান বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। গত বছরের মে মাসে আইআরজিসি একটি ভূগর্ভস্থ ‘ড্রোন সিটি’ উন্মোচন করেছিল।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের প্রথম কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এরপর ইরান আবারও তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে।

গত সেপ্টেম্বরে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে তুলনামূলক শান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে ব্যাপকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, ইরানের কাছে বর্তমানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে। জুলাইয়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিয়মিত হামলা বন্ধ করে। তবে এরপরও বিচ্ছিন্নভাবে কিছু হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি বা সমঝোতা প্রতিষ্ঠায় নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করার মধ্যেই চলতি সপ্তাহে আইআরজিসি নতুন সামরিক হুমকি দিয়েছে। মঙ্গলবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরান মধ্যপ্রাচ্যের বাইরেও লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘প্রয়োজন হলে আমরা এই অঞ্চলজুড়ে এবং এর বাইরেও আমাদের শত্রুদের সব সক্ষমতাকে হামলার আওতায় নিয়ে আসব।’

চলতি বছরের শুরুর দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো। তবে যুদ্ধের সময় ইরানের ড্রোন সাইপ্রাস পর্যন্ত পৌঁছেছিল।

সাম্প্রতিক সময়ে ইরান আরও কয়েকটি সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। গত অক্টোবর মাসে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর সঙ্গে বেলারুশে আয়োজিত একটি সামরিক মহড়ায় অংশ নেয় ইরান।

এ ছাড়া গত মে মাসে আইআরজিসি তেহরানে হেলিকপ্টারবিরোধী সামরিক মহড়াও আয়োজন করে। নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ভূগর্ভে স্থানান্তরের ঘোষণা এবং মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দেওয়ার মধ্য দিয়ে ইরান একদিকে তার সামরিক সক্ষমতা প্রদর্শন করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার প্রক্রিয়ায় নিজেদের অবস্থানও স্পষ্ট করার চেষ্টা করছে।

ইরান যুদ্ধ শুরুর পর অক্টোবরে হরমুজে এলএনজিবাহী জাহাজ চলাচল সর্বোচ্চ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে চলতি বছর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয় ব্যাপকভাবে। তবে গত অক্টোবরে এ নৌপথ দিয়ে সর্বোচ্চসংখ্যক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ চলাচল করেছে।

ইরাক হয়ে ইরানে মার্কিন আক্রমণের পরিকল্পনার গুঞ্জন, গোপনে তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানে স্থল অভিযান চালানোর সম্ভাব্য মার্কিন যুদ্ধপরিকল্পনার গুঞ্জনের মধ্যেই গোপনে তেহরান সফর করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে তাঁর এ সফরে যুদ্ধ বন্ধে বাগদাদের মধ্যস্থতার উদ্যোগ…

ইরান যুদ্ধ ‘শেষ’: ট্রাম্প

ইরান যুদ্ধ ‘শেষ’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর চাপে ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সামরিক দিক থেকে ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’ হয়েছে। তবে আপাতত দেশটির ওপর নৌ অবরোধ অব্যাহত রাখবে ওয়াশিংটন।

জনপ্রিয় টার্গেট

বিশাল ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র নগরী’ উন্মোচন ইরানের, কী আছে এতে

প্রকাশ: ১১:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬