সদকায়ে জারিয়া হলো এমন স্থায়ী দান, যার উপকারিতা দীর্ঘদিন মানুষের কাজে আসে এবং এর সুফল যত দিন বজায় থাকে, তত দিন সওয়াব পাওয়া যায়। লোকদেখানো নয়, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এটি করতে হয়। যেমন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ, নলকূপ বা কূপ খনন, গাছ লাগানো, কোরআন ও ইসলামি বই বিতরণ, রাস্তা-সেতু নির্মাণ, হাসপাতাল বা চিকিৎসাসামগ্রী প্রদান এবং কবরস্থানের জন্য জমি দান।
এমন জ্ঞান রেখে যাওয়া, যা থেকে অন্যরা উপকৃত হয়, মৃত্যুর পরও সওয়াব পাওয়ার অন্যতম মাধ্যম। কোরআন-হাদিসের শিক্ষা দেওয়া, সৎপথ দেখানো কিংবা উপকারী বই, গবেষণা বা শিক্ষামূলক উপকরণ রেখে গেলে যত দিন মানুষ তা থেকে উপকৃত হবে, তত দিন এর সওয়াব জারি থাকবে। শিক্ষক, লেখক বা দায়ির রেখে যাওয়া কল্যাণকর জ্ঞান অন্যদের কাজে লাগলে তিনি মৃত্যুর পরও এর প্রতিদান পাওয়ার আশা করতে পারেন।
নেক সন্তান দুনিয়া ও আখিরাতের বড় সম্পদ। ছোটবেলা থেকেই সন্তানকে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতায় গড়ে তুললে সে বড় হয়ে মা-বাবার কল্যাণের কারণ হয়। সন্তানের ক্ষমা প্রার্থনা ও দোয়ায় মৃত্যুর পরও জান্নাতে মা-বাবার মর্যাদা বৃদ্ধি পায় (সুনানে ইবনে
জীবন শেষ হলেও কল্যাণকর কাজের প্রভাব থেকে যায়। তাই জীবদ্দশায় সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান প্রচার এবং নেক সন্তান গঠনে সচেষ্ট থাকা প্রত্যেক মুমিনের উচিত।

দৈনিক টার্গেট 


























