নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গর্ভপাত ও শারীরিক নির্যাতনের অভিযোগ

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • ২৮৯ বার পঠিত হয়েছে

হিরো আলম

বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ, গর্ভপাত ও শারীরিক নির্যাতনের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম, পরিচিত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আসগার জানান, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম ওই নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে প্রতারণামূলকভাবে বিয়ে করার প্রলোভন দেখান। পরে তিনি ওই নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার করেন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। অভিযোগের ভিত্তিতে নারীটি ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত মঙ্গলবার দুপুরে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের আইনজীবী আলী আসগার জানান, তদন্তে প্রমাণ মিলেছে এবং সেই অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছেন।

জনপ্রিয় টার্গেট

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গর্ভপাত ও শারীরিক নির্যাতনের অভিযোগ

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: ০৫:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬