‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৭৯ বার পঠিত হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে সাংস্কৃতিক আয়োজন শেষে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গঠনে আইনের শাসনের বিকল্প নেই। পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, বাংলাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে নতুন প্রজন্মের মাঝে পুনরুজ্জীবিত করতে হবে, আর এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুলকে বিশ্বদরবারে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের কাছে তাঁর চিন্তা, দর্শন ও সাহিত্য পৌঁছে দিতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নজরুল একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জাতীয় চেতনা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার প্রতীক হিসেবে কবির অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নজরুল জয়ন্তীর উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ত্রিশালের সংসদ সদস্য মাহবুবুর রহমান এবং স্মারক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবিপৌত্রী খিলখিল কাজী ও ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, উপদেষ্টা, সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে নজরুল গবেষণা ও কবির জীবনদর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণীজনের হাতে ‘নজরুল পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।

‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৩:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬