সিরিজ হেরে ওয়ার্নারের কাঠগড়ায় অস্ট্রেলিয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

২৮৮ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৭৬ রানের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার এমন ব্যাটিং বিপর্যয় দেখে ক্ষোভ সামলাতে পারেননি ওয়ার্নার।

ফক্স ক্রিকেটে ম্যাচ শেষে কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা করেন ওয়ার্নার। তাঁর মতে, দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য লড়াই করার মানসিকতাই দেখাতে পারেনি কামিন্সের দল।

ওয়ার্নার বলেন, ‘এটা ভয়াবহ। এটা অস্ট্রেলীয়সুলভ নয়। কোনো লড়াই-ই ছিল না। এটা লজ্জাজনক। পুরো সিরিজে ব্যাটাররা বোলারদের হতাশ করেছে। প্রথম টেস্টে ম্যাট রেনশ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছিল। কিন্তু আমার মনে হয়, ব্যাটারদের পারফরম্যান্স ছিল চরম লজ্জাজনক।’

প্রথম ইনিংসে ৭৪ রান করা রেনশ দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক মেরে ফেরেন। কেপটাউনে কাগিসো রাবাদার বিপক্ষে তাঁর শট নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন ওয়ার্নার, ‘লেগ সাইডে বল খেলতে গিয়ে রেনশ আউট হয়েছে। বলটি ছিল লাইনের ওপর। তারা এভাবেই খেলে। এটা অত্যন্ত নিন্দনীয়।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস নামান সাইমন হারমার। ২১.১ ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় ছয় উইকেট নেন দক্ষিণ আফ্রিকার এই অফ স্পিনার। কাগিসো রাবাদা শিকার তিন উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন। গ্রিন করেন ২৭ রান। লায়নের ব্যাট থেকে আসে ৩৩ রান। তবে গ্রিনের ভুল সিদ্ধান্তে রানআউট হন জশ ইংলিস। তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

স্কাই স্পোর্টসে স্মিথ বলেন, ‘কোনোভাবেই সেখানে রান নেওয়ার সুযোগ ছিল না। গ্রিনের সিদ্ধান্তটি ছিল ভুল।’

এই জয়ের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে অস্ট্রেলিয়া নেমে গেছে তিন নম্বরে।

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এটাকে ক্যারিয়ারের সেরা সিরিজ জয় উল্লেখ করে অধিনায়ক টেম্বা বাভুমা জানালেন, এবার তাঁদের লক্ষ্য বাংলাদেশ সিরিজ

সিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাতেই ট্রলের শিকার হচ্ছেন তিনি।

পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কা

পাকিস্তানের কাছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। ধীরগতির ওভার রেটের অপরাধে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি

জনপ্রিয় টার্গেট

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিরিজ হেরে ওয়ার্নারের কাঠগড়ায় অস্ট্রেলিয়া

প্রকাশ: ০৩:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬