জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

মন্ত্রিপরিষদ বিভাগ আজ রোববার এক প্রজ্ঞাপনে বলেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে ৭ নভেম্বর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করতে গত ৫ অক্টোবর সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে দিবসটি রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনা বাহিনীতে অভ্যুত্থান হলে গৃহবন্দী হন জিয়াউর রহমান। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস, হিসেবে পালন করে। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় জাতীয় দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাখা হয়নি। বিগত অন্তর্বর্তী সরকারের তালিকায়ও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ছিল না।

চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা বাংলাদেশি ৩৪০ জন হজযাত্রীর ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত দিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের নুসুক সিস্টেমে এই অর্থ জমা হয়েছে।

মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে: কৃষিমন্ত্রী

মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষি মন্ত্রণালয়রে দায়িত্ব নেওয়ার পর আমি চিন্তা করেছি, জমির তুলনায় কেন এত বেশি সার লাগছে? পরবর্তীতে দেখতে পেলাম, আমাদের মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা হয় না।

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। তাঁকে আগামী ৪ নভেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

প্রকাশ: ০৬:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬