০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল ২৩ ডিসেম্বর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের যেন পুরো এক বছর অপেক্ষা করতে না হয়, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই ব্যবস্থা ভবিষ্যতে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও চালু করা হবে।

এর আগে, গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আর এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।

পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল ও দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যেসব পরীক্ষকের খাতা মূল্যায়নের দক্ষতায় ঘাটতি রয়েছে, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের প্রকৃত ফলাফল নিশ্চিত করতে খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ার দুর্বলতা চিহ্নিত করছে শিক্ষা মন্ত্রণালয়।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। এ ছাড়া সব মিলিয়ে মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ১১৩।

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় জামালপুরে দিনব্যাপী ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের উদ্যোগে ছিল প্রতিষ্ঠানটির…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘদিন ধরে কাজ করে আসা ২৬৮ জন অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়নি। এমনকি টানা তিন মাস ধরে বেতনও বন্ধ। এতে চরম আর্থিক সংকটের পাশাপাশি চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের ৭৪.২ শতাংশ শিক্ষার্থীর মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণা

দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের বড় একটি অংশ বিষণ্নতার বিভিন্ন মাত্রার লক্ষণে ভুগছেন। এক গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ রয়েছে। তাঁদের মধ্যে ২০ দশমিক ৯ শতাংশের ক্ষেত্রে লক্ষণ অত্যন্ত তীব্র পর্যায়ের।

জনপ্রিয় টার্গেট

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল ২৩ ডিসেম্বর

প্রকাশ: ০৫:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬