ওয়েস্ট ইন্ডিজের এই পুঁজিতে সবচেয়ে বড় অবদান আমির জাঙ্গুর। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে খেলেন ১৩৩ রানের ইনিংস। শুরুর ধাক্কার পর চতুর্থ উইকেটে কেভিন উইকহামের সঙ্গে তাঁর ১৩১ রানের জুটিতেই বড় পুঁজির ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া ফিফটির দেখা পেয়েছেন উইকহাম ও জাস্টিন গ্রিভস।
দলীয় ৩২৩ রানে শামার জোসেফ বিদায় নিলে নবম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের অপেক্ষা বাড়ান জোমেল ওয়ারিক্যান ও জেডন সিলস। শেষ উইকেট জুটিতে ৩৩ রান যোগ করে নিজেদের সংগ্রহকে সাড়ে তিনশ পার করেন এই দুজন।

দৈনিক টার্গেট 


























