০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, মাস্কের ‘এক্স’কে দুষলেন জাপানি মন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গত ২৮ অক্টোবর এক্সে জাপানি ভাষায় দেওয়া মূল পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেছিলেন আকাজাওয়া। ওই সময় তারেক রহমান জাপান সফরে ছিলেন। পোস্টটির সঙ্গে তাঁদের দুজনের কয়েকটি ছবিও যুক্ত করেছিলেন তিনি। কিন্তু এক্সের স্বয়ংক্রিয় মেশিন অনুবাদ ব্যবস্থায় ইংরেজি সংস্করণে ভুলভাবে তারেক রহমানের নাম পরিবর্তন করে শেখ হাসিনার নাম বসানো হয়। শেখ হাসিনা ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন।

এদিকে, আজ নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে গত ২৮ অক্টোবর শেয়ার করা পোস্ট রিপোস্ট করে রিওসেই আকাজাওয়া লিখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে আমি যখন পোস্ট করেছিলাম, তখন জাপানি ভাষায় প্রধানমন্ত্রীর সঠিক নাম উল্লেখ করা সত্ত্বেও প্ল্যাটফর্মটির (এক্স) স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজিতে নামটি ভুলভাবে অনূদিত হয়। এর ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যে প্ল্যাটফর্মে ব্যক্তিনামের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও নির্ভরযোগ্যভাবে অনুবাদ করা যায় না, সেই প্ল্যাটফর্মের কার্যক্রম ও অনুবাদব্যবস্থা নিয়ে মৌলিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন!’

তবে অনুবাদজনিত বিভ্রাটের কারণে আকাজাওয়ার বিপাকে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। তিনি জানান, গত বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইনে বৈঠক নিয়ে দেওয়া তাঁর একটি পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে ওই বৈঠককে কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা হিসেবে দেখানো হয়।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি এক্স কর্তৃপক্ষ।

জাপানি ভাষায় দেওয়া ক্যাপশনে এমপি নিশিমুরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক ‘রহমান’কে উল্লেখ করলেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজিতে সেটি ‘হাসিনা’ হয়ে যায়। যাচাই করে দেখা গেছে, ইয়সুতোশি নিশিমুরা তাঁর এক্স হ্যান্ডলে শেয়ার করা জাপানি ভাষার মূল ক্যাপশন গুগল ট্রান্সলেটসহ চ্যাটজিপিটি এবং জেমিনাইয়ের অনুবাদে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেন ‘রহমান’।

এই বিভ্রান্তির কারণে অনেকেই এক্স ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্টটির ইংরেজি অনুবাদের স্ক্রিনশট নিয়ে শেয়ার করছেন। যদিও মূল জাপানি ভাষার পোস্টে জাপানের ওই এমপি ‘প্রধানমন্ত্রী রহমান’ বলেই উল্লেখ করেছেন।

জাপানি ভাষায় তিনি যা লিখেন তার উচ্চারণ এমন, ‘Banguradeshu no rāman shushō to kaidan shimashita. Dōkoku to no giren wa Asou kaichō no moto, watashi ga kanji-chō o tsutomete imasu. Shushō kara wa, jinzai ikusei nado Nihon no shien no yōsei ga arimashita. 1 Oku 7 sen man-ri no jinkō o kakaeru shinkyōkokudesu. Nihon to shite hajimete shinkyōkoku to EPA (keizai renkei kyōtei) teiketsu ni dōi shita kunidesu. Kankei o kyōka shite ikimasu.’

গুগল ট্রান্সলেটের বাংলা অনুবাদে তাঁর পোস্টের অর্থ দাঁড়ায়, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে বৈঠক করেছি। আমি দেশটির সঙ্গে গঠিত সংসদীয় মৈত্রী গ্রুপের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি, যার সভাপতিত্ব করেন জনাব (তারো) আসো। প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে জাপানের সহায়তা চেয়েছেন। বাংলাদেশ ১৭ কোটি জনসংখ্যার একটি উদীয়মান রাষ্ট্র। এটিই প্রথম উদীয়মান দেশ, যার সঙ্গে জাপান একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনে সম্মত হয়েছে। আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করা অব্যাহত রাখব।’

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং মন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগে দেশটির তিন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফও। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের…

ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, যুক্তরাষ্ট্রের ‘অশুভ চেষ্টা’: উত্তর কোরিয়া

ক্রিপ্টোকারেন্সির ইতিহাসের সবচেয়ে বড় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। অভিযোগগুলো ‘হাস্যকর কথাবার্তা’ বলেও অভিহিত করেছে দেশটি। মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবং দেশটির শীর্ষ কর্মকর্তা কিম ইয়ো জং বলেন, পিয়ংইয়ংয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যুক্তরাষ্ট্রের…

মেয়েদের শিক্ষানীতিতে তালেবানের পক্ষ নেওয়ায় তিন দেশে সমালোচনার মুখে জাকির নায়েক

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার ওপর তালেবান সরকারের আরোপিত নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের প্রকাশ্য সমর্থন জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত ভারতীয় ইসলামি বক্তা জাকির নায়েক।

জনপ্রিয় টার্গেট

হাসানের এই রেকর্ড বাংলাদেশের আর কারও নেই

পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, মাস্কের ‘এক্স’কে দুষলেন জাপানি মন্ত্রী

প্রকাশ: ০৩:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬