০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

গত বৃহস্পতিবার এক ইউটিউব লাইভস্ট্রিমে লুলা মন্তব্য করেন, ফ্ল্যাভিও বলসোনারোর যুক্তরাষ্ট্রে আগমনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘মন্দ ভাগ্য’ বা অপয়া প্রমাণিত হয়েছে।

ব্রাজিলীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ব্রাজিলীয় আইনপ্রণেতা আন্দ্রে জ্যানোনেসের সঙ্গে আয়োজিত ওই লাইভস্ট্রিমে লুলা কৌতুকচ্ছলে বলেন, ‘ও লোকটাই অলক্ষুণে। ও ট্রাম্পের লোকসান করাল। ও যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই ট্রাম্প হেরে গেলেন।’

উল্লেখ্য, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস দেশটির রাজনৈতিক বা নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের সম্ভাব্য উৎস ও তহবিল নিয়ে একটি তদন্ত শুরু করেছে। এর মধ্যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার তহবিল থেকে প্রায় ১০ লাখ ডলার অনুদান পাওয়ার একটি বিষয় সামনে এসেছে, যা নিয়ে ব্রাজিল সরকার তদন্ত করছে। তবে যুক্তরাষ্ট্র সরকার এ ধরনের কোনো তহবিল সরাসরি ফ্ল্যাভিও বলসোনারোকে দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেনি।

গত ২৫ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে পরাজিত হন ফ্ল্যাভিও বলসোনারো। এর মাধ্যমে লুলা চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন। নির্বাচনে হারার পরপরই সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর ছেলে এবং দেশটির বর্তমান সিনেটর ফ্ল্যাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে চলে যান।

দুর্নীতি, অর্থ পাচার এবং কর ফাঁকির মারাত্মক অভিযোগে ফ্ল্যাভিওর বিরুদ্ধে ব্রাজিলে একাধিক আইনি তদন্ত চলছে। লুলার অভিযোগ, বিচার এড়াতে এবং সুরক্ষা পেতেই ফ্ল্যাভিও যুক্তরাষ্ট্রের মায়ামিতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

ফ্ল্যাভিওকে হুঁশিয়ারি দিয়ে লুলা বলেন, ‘সে সেখানে সুরক্ষা খুঁজতে গেছে। দেখা যাক সে কেমন সুরক্ষা পায়! তাকে ব্রাজিলে ফিরে এসে আদালতের মুখোমুখি হতেই হবে।’

লুলার এই খোঁচাপূর্ণ বক্তব্যটি এসেছে গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর। নির্বাচনে প্রতিনিধি পরিষদ এবং সিনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টির জন্য এক বিশাল রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে পরাজিত হওয়ার পর ফ্ল্যাভিও বলসোনারো এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি। কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন ছাড়াই তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আসছেন।

ব্যাংক কেলেঙ্কারিতে প্যারাগুয়ের প্রেসিডেন্টের নাম, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট

ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগপত্র গ্রহণ করেনি দেশটির কংগ্রেস। বরং তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেছে আইনসভা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিম্নকক্ষের সদস্যরা ৭৮-০ ভোটে অভিশংসনের পক্ষে রায় দেন।

প্যারাগুয়েতে ব্যাংক দেউলিয়া হয়ে ৩০ লাখ লোকের আমানত স্থগিত, প্রেসিডেন্টের পদত্যাগ ঘোষণা

লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে রাজনৈতিক ও আর্থিক সংকটে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে। এই ঘটনার পর পদত্যাগ করেছেন দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

প্রচণ্ড খরা ও বন্যার আশঙ্কায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ ও জনবল ব্যবহারের সুযোগ তৈরি করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। চলতি বছরের শেষ দিকে এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে…

জনপ্রিয় টার্গেট

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’

প্রকাশ: ১২:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬