খুলনা নগরীর তালিমুল মিল্লাত রহমতিয়া কামিল মাদ্রাসার পুকুরে আজ শনিবার সকালে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক এসব কথা বলেন।
নগরবাসীকে শারীরিক পরিশ্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত ‘স্বাস্থ্যকর শহর’ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ২০ জন সাঁতারু অংশ নেন।
নগরীকে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে যতটুকু সম্ভব সুন্দর পরিবেশে ফিরিয়ে আনা হয়েছে উল্লেখ করে কেসিসি প্রশাসক বলেন, এখন সম্মিলিতভাবে এই সৌন্দর্য ধরে রাখতে হবে। তিনি পরিচ্ছন্ন শহর গড়ার কাজে খুলনা সিটি করপোরেশনকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা স্থপতি রেজবিনা খানম প্রমুখ।

দৈনিক টার্গেট 
























