০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্টিফেন মিলারের চিফ অব স্টাফ হওয়ার নেপথ্যে তাঁর স্ত্রী কেটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

বর্তমান চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে স্টিফেন যে সবচেয়ে যোগ্য—তা প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি বোঝাতে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে জোরালো তদবির চালান কেটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যায়, বিগত এক মাসে সুজি ওয়াইলসের বিকল্প হিসেবে ট্রাম্প বেশ কয়েকটি নাম নিয়ে ব্যক্তিগতভাবে আলোচনা করছিলেন। দৌড়ে থাকা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির ডিরেক্টর বিল পুল্টে, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থি, নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের প্রেসিডেন্ট র্যান্ডি লেভিন, লি জেলডিন এবং সার্জিও গোর।

টেলিগ্রাফ বলছে, হোয়াইট হাউস প্রকাশ্যে সুজি ওয়াইলসকে সরিয়ে দেওয়ার কথা উড়িয়ে দিলেও, নেপথ্যে কেটি মিলারের প্রচার ছিল সচল।

এর মধ্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পর ওয়াইলসের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে। নির্বাচন পার হতেই কেটি ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের ফোন দেওয়া শুরু করেন। তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অনুগামীদের স্পষ্ট বার্তা দেন—ওয়াইলস পদ ছাড়লে এই পদের একমাত্র যোগ্য দাবিদার স্টিফেন মিলার।

তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, কেটি সরাসরি ওয়াইলসকে অপসারণের জন্য চক্রান্ত করেননি। ট্রাম্প যখন নতুন চিফ অব স্টাফ নেওয়ার ব্যাপারে মনস্থির করেন, তখনই তিনি তাঁর প্রচার জোরদার করেন।

কেটি মিলার প্রথম ট্রাম্প প্রশাসনের সময় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সে দায়িত্ব পালন করেছেন। বর্তমান মেয়াদে তিনি ইলন মাস্কের সরকারি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত উদ্যোগে কাজ করা ছাড়াও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি জনপ্রিয় পডকাস্ট পরিচালনা করছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস স্টিফেন মিলারের প্রশংসা করে বলেন, ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা বাস্তবায়ন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে মিলার শুরু থেকেই মূল ভূমিকা পালন করে আসছেন। চিফ অব স্টাফ হিসেবে নতুন দায়িত্বে এসেও তিনি তাঁর সাফল্য বজায় রাখবেন। অন্যদিকে, বিশ্লেষকেরা মনে করছেন, সুজি ওয়াইলসের জায়গায় শক্তপোক্ত মনোভাবের স্টিফেন মিলারকে বসানো তাঁর সমর্থকদের প্রতি একটি স্পষ্ট বার্তা—প্রেসিডেন্ট এখনো তাঁর মূল এজেন্ডা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, প্রতিষ্ঠানগুলোর কয়েকটি ইরানি রিয়াল ও অন্যান্য মুদ্রা ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদে রূপান্তরের মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ পাচার করেছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠান মাদক পাচারকারী চক্রের কথিত এক প্রধানকেও সহায়তা করেছে। নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলো কার্যত মার্কিন

নির্বাচনে বিপর্যয়ের পর চিফ অব স্টাফকে সরালেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুসি ওয়াইলসের স্থলে দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। গত শুক্রবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

‘কর্ণাটকের জামাই’ আবদুল এল-সাইয়েদের জয়ে উচ্ছ্বসিত ভারতীয় স্বজনেরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ সুইং স্টেটে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল এল-সাইয়েদ। তাঁর এই জয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতের কর্ণাটক রাজ্যেও আনন্দের বন্যা বইছে। কারণ, এল-সাইয়েদের স্ত্রীর পারিবারিক শিকড় ভারতের কর্ণাটকে।

জনপ্রিয় টার্গেট

স্টিফেন মিলারের চিফ অব স্টাফ হওয়ার নেপথ্যে তাঁর স্ত্রী কেটি

প্রকাশ: ০৫:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬