ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্টরা শিক্ষা-সংস্কৃতির উন্নয়ন চায়নি: সংস্কৃতিমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে তাঁর ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় রাজবাড়ীর বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রকে সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হবে বলেও জানান তিনি। সেখানে গান-বাজনা, পাঠাগার, পড়াশোনার সুযোগসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলে উল্লেখ করেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্যকর্ম ও অবদানকে যথাযথ গুরুত্ব দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ সরকারি করার বিষয়ে নিতাই রায় চৌধুরী বলেন, স্থানীয় সংসদ সদস্য এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন এবং একটি ডিও লেটার দিয়েছেন। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্কৃতিমন্ত্রী। বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সেমিনারে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সাইফুর রহমান এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।

বিশেষ অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। পরে সেখানেই তাঁকে সমাহিত করা হয়। পদমদীতে মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।

মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক মোট ৩৭টি বই রচনা করেছেন। তাঁর রচিত উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী সৃষ্টি।

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৭২ কেজির দুই কাতল ও বাগাড়

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল দুই কাতল ও একটি বাগাড় মাছ। তিনটি মাছের মোট ওজন ৭২ কেজি। দৌলতদিয়ার একটি মাছের আড়তে উন্মুক্ত নিলামে তোলার পর মাছগুলো বিক্রি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায়।

খানকা শরিফের রান্নাঘরে মানসিক ভারসাম্যহীন যুবক, ‘খাবার না পেয়ে’ বাবুর্চিকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে ফজের আলী সরদার (৭০) নামের এক খানকা শরিফের বাবুর্চিকে লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন বাবুর্চির এক সহকারী। এ ঘটনায় অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রাজবাড়ীতে হেডফোন কানে দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে ট্রেনের ধাক্কায় সাব্বির মৃধা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ফুটবল মাঠ এলাকায় ভাটিপাড়া থেকে কালুখালী যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির মৃধা জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ

জনপ্রিয় টার্গেট

সত্যিই ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন: শেখ হাসিনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক

ফ্যাসিস্টরা শিক্ষা-সংস্কৃতির উন্নয়ন চায়নি: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশ: ০৪:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬