ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর আদালতে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। গত ১২ নভেম্বর রাতে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি খবর পান, জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ-পূর্ব পাশে সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে গিয়ে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে।

এর আগে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। এটি আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। সেখান থেকে কালো স্কচটেপের দুটি টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মামলার পর শুক্রবার যশোর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সদরের সুজলপুর গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে লাভলু, চাঁচড়া রায়পাড়ার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার লুৎফর রহমানের ছেলে আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার মৃত ফজলুল হকের ছেলে ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন। তবে একজনের পরিচয় জানা যায়নি।

এ ছাড়া শনিবার ঝিকরগাছা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শহরের ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলামের ছেলে হৃদয় ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, আওয়ামী লীগ সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম এবং তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুই আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত দুই দিনে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে দুটি আদালত চত্বর ছাড়াও শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিমুল হোসেনের বাড়িতেও দুটি ককটেল নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। তবে ককটেল দুটি বিস্ফোরিত হয়নি। পরদিন সকালে ওই বাড়ি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে ওই বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়। এক রাতে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে এসব ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যশোর জেনারেল হাসপাতালে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসাব্যবস্থায় অসন্তোষ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসায় বিলম্ব ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল শুক্রবার রাতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

চৌগাছায় পরিত্যক্ত ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার

যশোরের চৌগাছায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ১৪৭ বোতল নেশাজাতীয় সিরাপ ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে।

বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন সাবেক ইউপি সদস্য, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ

যশোরের মনিরামপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য সুরত আলীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই তরুণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

সিলেটে সোমবার থেকে পরিবহনশ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

যশোর আদালতে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ০৮:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬