ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মাসের যমজ দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। তারা জাহেদের যমজ কন্যাসন্তান। ঘটনাটি ঘটেছে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায়।

উদ্ধার হওয়া পাঁচ লাইনের চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী (২,৬০,০০০)। ২,৬০,০০০ টাকা শাশুড়ির কাছ থেকে পাব।’

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধ ও মানসিক হতাশা থেকে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন জাহেদ। শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে তাঁর সঙ্গে বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ। চিরকুটেও একই পরিমাণ টাকা পাওনার কথা উল্লেখ রয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত জাহেদের ভাই আকমল হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

এএসপি আরও জানান, দুই শিশুকে হত্যায় প্রধান অভিযুক্ত জাহেদ নিজেই মারা গেছেন। তাই এ ঘটনায় নতুন করে কাউকে আটকের সুযোগ নেই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নতুন কোনো অভিযোগও জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে যমজ দুই মেয়ের জন্য মানত উপলক্ষে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান জাহেদের স্ত্রী আফিয়া বেগম। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। তবে জাহেদ আপত্তি জানিয়ে শিশুদের বাড়িতে রেখে যেতে বলেন।

বিকেলে বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর দুই শিশুর মরদেহ এবং ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ দেখতে পান তাঁরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

দুই মেয়ের নিথর দেহ বিছানায়, পিলারে ঝুলন্ত বাবার মরদেহ

পুলিশের প্রাথমিক ধারণা, দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহেদ। শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে বিরোধ এবং মানসিক হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা, হেফাজত ও উন্নয়নে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।

জনপ্রিয় টার্গেট

৭ মাসের যমজ দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

৭ মাসের যমজ দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

প্রকাশ: ০৮:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬