ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্টারিকাকে ‘সেভেন-আপ’ খাওয়ানোর পর বিশ্বকাপের কথা টেনে আনল আর্জেন্টিনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

৭ অক্টোবর বেনিনে ৩-০ গোলে জিতে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ক্যারিয়ারের ইতি টানার পর নভেম্বরে স্কালোনির দল করল নতুন শুরু। তবে নতুন শুরুটা যে মনমতো হয়নি। উরুগুয়ের কাছে ২-১ গোলে হার দিয়ে শুরু করল মেসিবিহীন আর্জেন্টিনা। ঠিক তার পরের ম্যাচেই স্কালোনির দল ৭-০ গোলে হারাল কোস্টারিকাকে। কর্দোবায় বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার চার ফুটবলার গোল করেছেন। যাঁর মধ্যে নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, হুলিয়ান আলভারেস করেছেন জোড়া গোল। অপর গোল করেছেন আলেক্সিস মাক আলিস্তার।

আজ কোস্টারিকাকে ৭-০ গোলে হারানোর পর স্কালোনি কয়েক মাস আগে শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের কথা উল্লেখ করেছেন। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমার মনে হয় বছরটি ভালোই ছিল।নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছি। তবে সব সময় জয় পাওয়া সম্ভব নয়। আমরা সন্তুষ্ট। আমরা এটা বুঝতে পেরেছি যে শিরোপা না জিতলেও ভালো কাজের স্বীকৃতি পাওয়া সম্ভব। আর সেটি সত্যিই দারুণ ব্যাপার।’

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলেও সে পথটা যে মসৃণ ছিল না, সেটা তো সকলেরই জানা। বিশেষ করে মিসরের কাছে ২-০ গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনার শেষ ষোলো থেকে বিদায় একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। সেখান থেকে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্কালোনির দল। পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে থেকে ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

আজ কর্দোবায় কোস্টারিকাকে ‘সেভেন-আপ’ খাওয়ানোর পর সাড়ে তিন মাস আগে শেষ হওয়া বিশ্বকাপের দুটি ম্যাচের কথা উল্লেখ করেছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘ইংল্যান্ড ও মিসরের বিপক্ষে ম্যাচগুলোর কথা আমরা নিশ্চয়ই মনে রাখব। সেগুলো ছিল অসাধারণ কিছু ম্যাচ। বছরের মাঝামাঝি সময়ে সেই ম্যাচগুলো আসলেই অবিশ্বাস্য। সবার আগে আমার মনে যে বিষয়টি আসে, তা হলো—নিজের কাজটা ভালোভাবে করতে পেরেছি দেখে সন্তুষ্ট। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সব সময় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছি।’

১৯৯৩ কোপা আমেরিকা জয়ের পর বারবার শিরোপার কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। এক সময় দলটির নাম হয়ে গিয়েছিল ‘আর জেতে না’। স্কালোনির জাদুর কাঠির ছোঁয়ায় দলটি বদলে যেতে শুরু করেছে। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার কোচ হিসেবে চারটি শিরোপা জিতেছেন স্কালোনি। গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল আলবিসেলেস্তেরা। কিন্তু স্পেন ১-০ গোলে জেতায় শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ ধরে রাখার মিশনে ব্যর্থ হওয়ায় সামাজিক মাধ্যমের ব্যঙ্গ-বিদ্রূপ তো হয়েছেই। এমনকি স্কালোনিকে নিয়েও সমালোচনা কম হয়নি। তিনি অবশ্য তাতে খুব একটা বিচলিত নন। আজ কোস্টারিকাকে ৭-০ গোলে হারানোর পর আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমি সমালোচনার জবাব দিতে চাই না। কারণ, সমালোচনা করার অধিকার সবারই আছে। আমি গত আট বছর ধরে এ বিষয়ে কোনো কথা বলিনি। তাহলে এখনই বা কেন শুরু করব? আমার মনে হয়, মানুষ ও সংবাদমাধ্যমের এ নিয়ে আলোচনা-সমালোচনা করার অধিকার রয়েছে।’

কোচ-খেলোয়াড় হিসেবে সাফ জিতে অনন্য ক্লাবে ভারতীয় কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে হেমন্তের এই রাতে ডাগআউটে দাঁড়ানো মানুষটির জন্য জয়টা শুধু আরেকটি ট্রফি নয়, বরং সাতাশ বছর আগের এক সোনালি স্মৃতির বৃত্তপূরণ।

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন ভারত

ম্যাচের ঘড়িতে তখন ৮৭ মিনিট। সেমিফাইনালে বাংলাদেশ বিদায় নেওয়ার পরও জাতীয় স্টেডিয়ামের গ্যালারি নীরব ছিল না। মাঠের উত্তাপ ছুঁয়ে যাচ্ছে হেমন্তের রাত। আর মাত্র কয়েক মিনিট—তারপরই সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল গড়াবে অতিরিক্ত সময়ে। ঠিক তখনই আবদুল রাবিহর কর্নার, জটলার ভেতর

ভারতকে এক গোল দিয়ে বিরতিতে পাকিস্তান

ভারতকে এক গোল দিয়ে বিরতিতে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। জাতীয় স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে পাকিস্তান। দুই দলের গোলকিপারদের দুর্দান্ত কয়েকটি সেভে যখন গোলশূন্য সমতায় বিরতিতে যাওয়ার অপেক্ষা, তখনই যোগ করা সময়ে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগীর গাজি

জনপ্রিয় টার্গেট

এবার অ্যাপলের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক

কোস্টারিকাকে ‘সেভেন-আপ’ খাওয়ানোর পর বিশ্বকাপের কথা টেনে আনল আর্জেন্টিনা

প্রকাশ: ১০:১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬