আজ বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামে বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ী বাজারে রাত আড়াইটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা স্বেচ্ছাসেবক দল নেতার দোকানসহ ৪টি দোকানে অগ্নিসংযোগ করে। পুড়ে যাওয়া চারটি দোকানে কয়েক লাখ টাকার মালামালের ক্ষতি হয়। একই সময় পার্শ্ববর্তী শাঁখারিকাঠি ইউনিয়ন পরিষদ ভবনের গোডাউনে কয়েকটি পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে গোডাউনে থাকা টিসিবির চালের বস্তায় আগুন লেগে যায়।

দৈনিক টার্গেট 
























