ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্তালিনের কারাগারের চোরদের ‘গোপন’ ভাষায় কথা বলছে সাইবার অপরাধীরা, বিভ্রান্ত গোয়েন্দারা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

বর্তমানে রাশিয়ার সাইবার অপরাধী গোষ্ঠীগুলো ফেনিয়ার পুরোনো শব্দ ও কৌশল নতুনভাবে ব্যবহার করছে। ফলে অপরাধীদের কথোপকথন বুঝতে শুধু রুশ ভাষা জানাই যথেষ্ট নয়; জানতে হচ্ছে অপরাধজগতের কয়েক শতাব্দী পুরোনো সাংকেতিক ভাষার ইতিহাস ও পরিবর্তিত অর্থও।

রুশ ভাষায় ‘মুসর’ (Musor) শব্দের সাধারণ অর্থ আবর্জনা। কিন্তু ফেনিয়ায় এটি পুলিশ সদস্য বোঝাতে ব্যবহৃত হয়। ডার্ক ওয়েবের অপরাধী ফোরামে শব্দটি এমন পুলিশ সদস্যের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে, যিনি ছদ্মবেশে অপরাধীদের আলোচনায় প্রবেশ করেছেন। একইভাবে ‘বাবকি’ শব্দের আক্ষরিক অর্থ দাদি হলেও ফেনিয়ায় এর অর্থ টাকা। ‘ভারেঝকা’ অর্থ হাতমোজা, আবার একই শব্দ দিয়ে মুখও বোঝানো হয়। হিব্রু ভাষার ‘দুধ’ অর্থবোধক শব্দ থেকে আসা ‘খালিয়াভা’ দিয়ে বোঝানো হয় বিনা মূল্যে পাওয়া কিছু।

তবে ফেনিয়ার বিস্তার সম্পর্কে তুলনামূলকভাবে বেশি তথ্য পাওয়া যায় উনিশ শতক থেকে। আধুনিক রাশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও গোয়েন্দা পরামর্শক মার্ক গ্যালিওটি তাঁর ২০১৮ সালের বই ‘দ্য ভোরি: রাশিয়াস সুপার মাফিয়া’-তে উল্লেখ করেন, সে সময় পথশিশু ও অপরাধীরা শব্দের মাঝখানে ‘ফে’ ও ‘ন্যে’ ধ্বনি যুক্ত করে বিশেষ কথ্যরীতি তৈরি করেছিল। পরবর্তী সময়ে এই উচ্চারণরীতি হারিয়ে গেলেও পকেটমার ও প্রতারক চক্রগুলোর মধ্যে ফেনিয়ার ব্যবহার ছড়িয়ে পড়ে। এসব চক্রে সদস্য হতে হলে ভাষাটির প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন ছিল। ১৮৬৩ সালের রুশ ভাষার একটি অভিধানেও ফেনিয়ার শব্দ ও বাক্যাংশের উল্লেখ পাওয়া যায়।

পেশাদার অপরাধীরা ফেনিয়াকে ‘ভোরোভস্কয় জাকন’ বা ‘চোরদের আইন’-এর সঙ্গে যুক্ত করে। এটি ছিল মাফিয়াদের মতো নিজস্ব বিধিব্যবস্থা, যার মাধ্যমে অপরাধজগতের সদস্যদের মর্যাদা ও অবস্থান নির্ধারিত হতো। এই ব্যবস্থায় অভিজ্ঞ অপরাধীদের বিপরীতে সাধারণ মানুষ বা ‘মুঝিক’দের নিম্নস্তরের এবং শিকারে পরিণত হওয়ার উপযোগী হিসেবে দেখা হতো।

অন্যদিকে স্তালিন অপরাধজগতের সংস্কৃতি নির্মূলের চেষ্টা করেন। ১৯৩০ সাল থেকেই সোভিয়েত সাময়িকীগুলোতে চোরদের গানকে শ্রমিকশ্রেণির সংস্কৃতির জন্য বিপজ্জনক বলে প্রচার করা হয়। জনপ্রিয় সংগীতশিল্পী লিওনিদ উতিওসভও তাঁর বিখ্যাত চোরদের গান ‘ফ্রম দ্য ওডেসা গল’ ছেড়ে সামরিক বাহিনীর জন্য গান পরিবেশন শুরু করেন। তাঁর সংগীতকে এক ইতিহাসবিদ ‘অবক্ষয়মুক্ত সোভিয়েত পণ্য’ হিসেবে বর্ণনা করেছিলেন।

১৯৫৩ সালে স্তালিনের মৃত্যুর পর একসঙ্গে ১০ লাখেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়। তাঁদের সঙ্গে ফেনিয়াও ছড়িয়ে পড়ে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। পানশালাগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে ‘ব্লাতনায়া পেসনিয়া’ বা চোরদের গান। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক সভেতলানা স্টেফেনসনের মতে, সে সময় বুদ্ধিজীবীদের একটি অংশ অপরাধজগতকে রাষ্ট্রীয় দমন-পীড়নে চাপা পড়া লোকজ সংস্কৃতি হিসেবে দেখতে শুরু করেন।

সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও চোরদের গানের জনপ্রিয়তা বাড়তে থাকে। সেন্সরশিপ এড়াতে মানুষ এক্স-রে ফিল্ম কেটে ঘরে তৈরি যন্ত্রে গান রেকর্ড করত। ‘জ্যাজ অন বোনস’ নামে পরিচিত এসব রেকর্ড গ্রামোফোনে বাজানো যেত। এর মাধ্যমে নিষিদ্ধ রুশ অভিবাসী শিল্পীদের গান ও নিজেদের তৈরি সংগীত ছড়িয়ে পড়ত। পরে ক্যাসেটের যুগে আর্কাদি সেভেরনি ও অভিবাসী সংগীতশিল্পী দিনা ভিয়েরনির গান সোভিয়েতজুড়ে জনপ্রিয় হয়। এসব গানে যৌনতা, ডাকাতি, সহিংসতা ও গুলাগের জীবন উঠে আসত।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ফেনিয়া লোকজ সংস্কৃতির অংশ হয়ে গেলেও অভিজাত সমাজে এর ব্যবহার তখনো গ্রহণযোগ্য ছিল না। সহস্রাব্দের শুরুতে পরিস্থিতি বদলায়। ভ্লাদিমির পুতিনসহ রুশ রাজনৈতিক অভিজাতরা সরকারি বক্তব্যেও ফেনিয়ার শব্দ ব্যবহার করতে শুরু করেন। এ প্রবণতাকে ‘ক্রেমলিন ফেনিয়া’ নামে অভিহিত করেন অধ্যাপক স্টেফেনসন। তাঁর মতে, এটি রুশ সমাজের সর্বোচ্চ ক্ষমতাকেন্দ্র পর্যন্ত সহিংস সংস্কৃতির বিস্তারের প্রতিফলন। অথচ কারাগারের বন্দিদের জন্য ফেনিয়া ব্যবহার নিষিদ্ধ করা হলেও কর্মকর্তারা নিজেরাই তা ব্যবহার করতেন।

১৯৯৯ সালে রুশ ইন্টারনেট ‘রুনেৎ’-এর শুরুর দিকে ফিডোনেট বুলেটিন বোর্ডে প্রকাশিত ‘ম্যানিফেস্টো অব অ্যান্টি-লিটারেসি’ অনলাইন ভাষার নতুন পরিবর্তনের সূচনা করে। এতে প্রচলিত বানানরীতির বিরোধিতা করে জীবন্ত ভাষাকে যান্ত্রিক শুদ্ধতার হাত থেকে রক্ষার আহ্বান জানানো হয়।

ইচ্ছাকৃত বানান ভুল, শব্দের বিকৃতি ও নতুন শব্দ তৈরির এই প্রবণতা থেকে ‘পাদোনকি’ বা ‘ওলবানিয়ান’ নামের অনলাইন স্ল্যাংয়ের জন্ম হয়। বর্তমানে প্রতি মাসে লাখ লাখ মানুষ এটি ব্যবহার করেন। এতে দ্বিত্ব ব্যঞ্জনবর্ণ, উচ্চারণনির্ভর বানান এবং ইংরেজি থেকে নেওয়া ভিন্নার্থক শব্দ ব্যবহৃত হয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক এফবিআই ভাষাবিদ রোমান সাননিকভের মতে, রাশিয়ায় ই-মেইলের প্রচলন শুরুর দিকে রুশ ভাষায় এর নির্দিষ্ট পরিভাষা না থাকায় ‘মাইলো’ শব্দটি ব্যবহৃত হতো, যার আক্ষরিক অর্থ সাবানের পাত্র। ফলে স্বয়ংক্রিয় অনুবাদে ই-মেইলকে কখনো সাবান হিসেবে অনুবাদ করা হয়। সাইরিলিক কিবোর্ডের অভাবে ‘চ’ ধ্বনি বোঝাতে ‘৪’ ব্যবহৃত হতো। আবার হার্ডড্রাইভকে ‘উইঞ্চ’ বলা হতো, কারণ অনেক হার্ডড্রাইভের ব্র্যান্ড ছিল উইনচেস্টার।

তবে বর্তমান সাইবার স্ল্যাংয়ের অধিকাংশই তৈরি করেছে তরুণ প্রজন্ম। ট্রেন্ড মাইক্রোর গবেষক ফিওদর ইয়ারোচকিনের মতে, সাইবার অপরাধে ফেনিয়ার ব্যবহার কখনো ঐতিহ্যবাহী অপরাধীদের প্রযুক্তিনির্ভর অপরাধে প্রবেশের ইঙ্গিত দেয়। আবার কেউ কেউ গ্যাংস্টার সিনেমা থেকে এসব শব্দ শিখে নিজেদের প্রভাবশালী হিসেবে তুলে ধরতেও ব্যবহার করতে পারে।

এর বাস্তব উদাহরণ পাওয়া যায় ২০২২ সালে রুশ সাইবার অপরাধী গোষ্ঠী কন্তির অভ্যন্তরীণ কথোপকথন ফাঁস হওয়ার পর। চেক পয়েন্ট রিসার্চের গবেষকেরা দেখতে পান, কথোপকথনের কিছু অংশ স্বয়ংক্রিয় অনুবাদেও বোঝা যাচ্ছিল না। অপরাধীদের একটি বাক্য ছিল, ‘আমার সাবান গোসল করে না। কয়েক মাস ধরে সেগুলো গরম করছি।’ প্রকৃতপক্ষে তারা ই-মেইল ব্ল্যাকলিস্ট এড়িয়ে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা করছিল।

সাইবার হামলার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রবেশাধিকার সরবরাহকারী ‘ইনিশিয়াল অ্যাকসেস ব্রোকার’দের ফোরামেও ফেনিয়া ও রুশ গালাগালির ভাষা ‘মাত’-এর মিশ্র ব্যবহার দেখা যায়। এর মাধ্যমে অপরাধীরা নিজেদের কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য আড়াল করে। সাননিকভের ভাষায়, ফেনিয়া ও সাইবার অপরাধের পরিভাষা অনেকটা ‘অভিসারী বিবর্তন’-এর মধ্য দিয়ে বিকশিত হয়েছে। অনলাইন অপরাধজগতের এই জটিল ভাষার নাম দেওয়া যেতে পারে ‘সাইবার-ফেনিয়া’।

ফেনিয়ার এই বিবর্তন দেখায়, অপরাধজগতের ভাষা সময়ের সঙ্গে বদলায়, সাধারণ ভাষায় মিশে যায় এবং নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয়। স্তালিনের গুলাগে যে ভাষা প্রহরীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হতো, সেটিই এখন ডিজিটাল অপরাধের তদন্তে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফেনিয়ার তিনটি বহুল ব্যবহৃত শব্দের অর্থও এর ইতিহাসের পরিচয় বহন করে। ‘রাস্পবেরি’ বলতে বোঝায় গোপন আস্তানা, ‘সিক্সার’ হলো অপরাধজগতের একেবারে নিচের স্তরের ব্যক্তি এবং ‘আকাদেমিয়া’ বলতে বোঝায় কারাগার। শেষোক্ত জায়গাটি এমন এক ‘শিক্ষাপ্রতিষ্ঠান’, যেখানে কাউকে যেতে না হলেও একসময় গেলে ফেনিয়া ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জনের সুযোগ মিলত।

মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

ইতালির শীর্ষস্থানীয় মাফিয়াবিরোধী বিচারক পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তদন্তের মুখে থাকা দেশটির সাবেক পুলিশপ্রধান জিয়ানি দে জেনারো আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ফ্রান্সে সংগীত প্রযোজককে মারধর, ছয় বছর পর তিন পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

ছয় বছর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংগীত প্রযোজককে মারধরের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। প্রযোজককে গ্রেপ্তারের সময় সহিংসভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলে মিথ্যা পুলিশ প্রতিবেদন তৈরি করার প্রমাণ মিলেছে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

হত্যাচেষ্টার অভিযোগ, রুশ কূটনীতিককে বহিষ্কার করছে ডেনমার্ক

ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন র‍্যাপার কিয়েভস্টোনারকে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। আগামী সাত দিনের মধ্যে তাঁকে দেশ ছাড়তে হবে। হত্যাচেষ্টায় রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছে ডেনমার্কের কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার-কাণ্ডে পুরোনো বিতর্ক উসকে দিলেন ডি ভিলিয়ার্স

স্তালিনের কারাগারের চোরদের ‘গোপন’ ভাষায় কথা বলছে সাইবার অপরাধীরা, বিভ্রান্ত গোয়েন্দারা

প্রকাশ: ০১:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬