ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোই ‘তৃতীয় রোম’, খ্রিস্টানদের ত্রাতা হয়ে উঠতে পারে রাশিয়া: পুতিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বিবৃতি থেকে জানা গেছে—সার্বীয় চলচ্চিত্র নির্মাতা এমির কুস্তুরিৎসার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। ‘আওয়ার ব্যাপটিজম: দ্য প্যাট্রিয়ার্ক’ শীর্ষক একটি চলচ্চিত্র প্রকল্পের জন্য সাক্ষাৎকারটি নেওয়া হয়। গত ২০ নভেম্বর এটি প্রকাশ করে ক্রেমলিন।

সাক্ষাৎকারে কুস্তুরিৎসা জানতে চান, রুশ সভ্যতা খ্রিষ্টে বিশ্বাসী বিশ্বের সব মানুষের জন্য একধরনের ‘তরী’ হয়ে উঠতে পারে কি না। জবাবে পুতিন বলেন, ‘এটি হতে পারে। অবশ্যই।’ তিনি আরও বলেন, তাঁর এই বক্তব্যের তাৎপর্য কেবল ধর্মতাত্ত্বিক নয়, বরং এর সঙ্গে বর্তমান সময়েরও সম্পর্ক রয়েছে।

একই ‘আওয়ার ব্যাপটিজম’ প্রকল্পের জন্য দেওয়া আরেক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেন, জেনেভায় এক বৈঠকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে বলেছিলেন, ওয়াশিংটন তাঁকে শত্রু হিসেবে বিবেচনা করে না।

‘তৃতীয় রোম’ মতবাদের উৎপত্তি ষোড়শ শতকের শুরুর দিকে। পসকভের সন্ন্যাসী ফিলোথিউস মস্কোর গ্র্যান্ড প্রিন্স তৃতীয় ভাসিলিকে লেখা এক চিঠিতে এই ধারণার ব্যাখ্যা দেন। তাঁর যুক্তি ছিল, ধর্মীয় ভ্রষ্টতার কারণে রোমের পতন ঘটেছে এবং ১৪৫৩ সালে অটোমানদের হাতে কনস্টান্টিনোপলের পতনের পর অর্থোডক্স খ্রিষ্টধর্মের রক্ষকের দায়িত্ব এসে পড়েছে মস্কোর ওপর।

ফিলোথিউসের বিখ্যাত বক্তব্য ছিল, ‘দুটি রোমের পতন হয়েছে, তৃতীয় রোম টিকে আছে, আর চতুর্থ কোনো রোম থাকবে না।’ ইতিহাসবিদদের মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে মস্কোকে সাম্রাজ্য প্রতিষ্ঠার দাবি জানানো হয়নি; বরং অর্থোডক্স খ্রিষ্টধর্ম রক্ষার দায়িত্বের কথা তুলে ধরা হয়েছিল। কয়েকজন ইতিহাসবিদ এই ধারণার সঙ্গে ১৪৭২ সালে রুশ শাসক তৃতীয় ইভানের সঙ্গে বাইজেন্টাইন রাজবংশের রাজকন্যা সোফিয়া পালাইওলোগিনার বিয়ের সম্পর্কও খুঁজে পান। ওই বিয়ের পর রাশিয়া দ্বিমস্তক ঈগল প্রতীক গ্রহণ করে।

এর আগেও একই বক্তব্য দিয়েছেন পুতিন। চার্চ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতায় থাকার ২৫ বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালের মে মাসে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে তিনি বলেছিলেন, ‘মস্কোই তৃতীয় রোম, আর চতুর্থ কোনো রোম থাকবে না।’ তবে কনস্টান্টিনোপলের ইকিউমেনিক্যাল প্যাট্রিয়ার্ক প্রথম বার্থোলোমিউ এই মতবাদ প্রত্যাখ্যান করেছেন। তাঁর বক্তব্য, কেবল দুটি রোম রয়েছে—প্রাচীন রোম এবং নতুন রোম, অর্থাৎ কনস্টান্টিনোপল।

ফ্রান্সে সংগীত প্রযোজককে মারধর, ছয় বছর পর তিন পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

ছয় বছর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংগীত প্রযোজককে মারধরের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। প্রযোজককে গ্রেপ্তারের সময় সহিংসভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলে মিথ্যা পুলিশ প্রতিবেদন তৈরি করার প্রমাণ মিলেছে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

হত্যাচেষ্টার অভিযোগ, রুশ কূটনীতিককে বহিষ্কার করছে ডেনমার্ক

ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন র‍্যাপার কিয়েভস্টোনারকে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। আগামী সাত দিনের মধ্যে তাঁকে দেশ ছাড়তে হবে। হত্যাচেষ্টায় রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছে ডেনমার্কের কর্তৃপক্ষ।

ইউক্রেনের মিত্রদের সামরিক মহড়ার মধ্যেই পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত

ইউক্রেনের মিত্র দেশগুলোর সামরিক মহড়া চলার মধ্যেই পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ ছাড়া আরও দুটি সন্দেহজনক বস্তু পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে।

জনপ্রিয় টার্গেট

ফরিদপুরে কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

মস্কোই ‘তৃতীয় রোম’, খ্রিস্টানদের ত্রাতা হয়ে উঠতে পারে রাশিয়া: পুতিন

প্রকাশ: ১০:২১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬