ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন একই উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ ও উপজেলার বাসিন্দা সাজিদ। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেলসহ চারজনকে সড়কে পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, মোটরসাইকেলের সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের জেলা হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

পিরোজপুরে ভুল তথ্য দিয়ে সিজার করানোর অভিযোগ ক্লিনিকের বিরুদ্ধে, প্রাণ গেল নবজাতকের

পিরোজপুরে ভুল চিকিৎসা ও নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অস্ত্রোপচারের কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে দেশ ক্লিনিক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় ক্লিনিকটির চিকিৎসক বাদলের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে অস্ত্রোপচার করানোর অভিযোগ করেছেন নবজাতকের বাবা তারিকুল ইসলাম।

কোমরে শিকল ও গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতনের শিকার বৃদ্ধের পাশে জেলা প্রশাসন

পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি-কলা ঝুলিয়ে রাস্তায় ঘোরানো সেই হতদরিদ্র বৃদ্ধকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তাঁকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

নেছারাবাদে ছেলে হত্যায় বাক্‌প্রতিবন্ধী বাবা ২ দিনের রিমান্ডে

পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী শিশু সিয়ামকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে করা মামলায় তার বাক্‌প্রতিবন্ধী বাবা আরিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশের ক্রিকেটে লজ্জার এক দিন

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

প্রকাশ: ১২:২৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬