ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগ এবং এ-সংক্রান্ত প্রমাণ থাকায় কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতা শাহিদ রানাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে পুলিশের একটি দল মুলাগুল বাজার থেকে একটি মামলার আসামি ছাত্রলীগ নেতা শাহিদ রানা ও তাঁর আত্মীয় সাদেক আহমদকে আটক করে। এ সময় বিএনপি নেতা আফসর উদ্দিনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এবং তাঁদের স্বজনেরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা পুলিশের কাছ থেকে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।

থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ সময় বিএনপি নেতা আফসরসহ নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাঁদের ছিনিয়ে নেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

এক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ

জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশের ক্রিকেটে লজ্জার এক দিন

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ: ১২:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬