ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

এদিকে আশুলিয়ার ৪১টি পোশাক কারখানায় আজ বুধবার উৎপাদন বন্ধ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুর এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। পরে কয়েকটি কারখানার শ্রমিকেরা বের হয়ে বাগবাড়ি মোড়ে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।

এ সময় শ্রমিকদের একটি অংশ আশপাশের সচল কারখানাগুলোতে গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টাও করেন তাঁরা। এতে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও সাভার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে শ্রমিকেরাও পাল্টা ধাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

বর্তমানে বাগবাড়ি মোড়সহ হেমায়েতপুরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে এলাকায় টহলও জোরদার করা হয়েছে।

এদিকে আশুলিয়া থানা এলাকার ৪১টি তৈরি পোশাক কারখানায় আজ উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নয়টি কারখানায়। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সকালে সাভারের হেমায়েতপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে ওই এলাকার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। অন্যদিকে আশুলিয়ায় শ্রমিকেরা প্রকাশ্যে কোনো বিক্ষোভ না করলেও অসন্তোষের কারণে ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তাঁর স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।

ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধনপ্রক্রিয়া শুরুতেই সমন্বয়হীনতায় পড়েছে। ই-রিকশা তৈরিতে কোম্পানিকে অনুমোদন, ই-রিকশার নিবন্ধন ও ফিটনেস সনদ দেওয়ার কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন হওয়ায় ভোগান্তি ও জটিলতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ইতিমধ্যে ই-রিকশার…

জনপ্রিয় টার্গেট

শীতের দিনে তোয়ালে বা গামছা কত দিন পরপর ধোয়া উচিত

হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ

প্রকাশ: ০২:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬