ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট মোকাবিলায় জাতীয় সংলাপসহ সাত দফা দাবি ইসলামী ফ্রন্টের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব স. উ. ম. আবদুস সামাদ।

এ ছাড়া ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনা চুক্তি পুনর্মূল্যায়ন ও বাতিলের উদ্যোগ নেওয়া; পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করে পাহাড়ি-বাঙালি সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা; নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন এবং রাষ্ট্রীয় সংকট উত্তরণে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা; পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন, প্রশাসনের নিরপেক্ষতা ও জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহাসচিব বলেন, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, মব সন্ত্রাস, দখলদারত্ব, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। গণ-অভ্যুত্থানের সার্থকতা কেবল ক্ষমতার পালাবদলে নয়, বরং রাষ্ট্রের চরিত্রে ইতিবাচক পরিবর্তন এবং জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।

তিনি বলেন, জাতীয় স্বার্থ কোনো দলীয় স্বার্থ নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় সব রাজনৈতিক শক্তির সম্মিলিত দায়িত্ব রয়েছে। এ জন্য নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপ আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তির পূর্ণাঙ্গ শর্ত জনসমক্ষে প্রকাশ করতে হবে। স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে এর অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এবং জাতীয় স্বার্থের পরিপন্থী শর্ত সংশোধন করতে হবে। সংশোধন সম্ভব না হলে চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে।

মব সন্ত্রাস প্রসঙ্গে মহাসচিব বলেন, কাউকে অপরাধী, ধর্ম অবমাননাকারী কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ আখ্যা দিয়ে মারধর, হত্যা বা তার সম্পদে হামলা করার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধের অভিযোগ থাকলে তদন্ত ও বিচার আদালতের মাধ্যমে হতে হবে। মবের হাতে বিচার আইনের শাসনের পরাজয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: আলোচনায় সর্বদলীয় সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা করে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিরোধী দলসহ জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক…

আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা

ভিডিওতে আরও দেখা যায়, আটকের পর ওই ব্যক্তিকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেন যুবদল নেতা নয়ন। পরে তাঁকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়। একই সঙ্গে আটক ব্যক্তির মানিব্যাগ, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যেন যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়, সে নির্দেশনা দেন উপস্থিত নেতা-কর্মীদের…

জুলাইয়ের শক্তির সঙ্গে কখনো ভালো ব্যবহার করেননি—সরকারকে জুবায়ের

কিন্তু আমরা এটাও বলতে চাই, জুলাইয়ের শক্তির সাথে আপনারা কখনো ভালো ব্যবহার করেন নাই। জুলাই শহীদ ও আহতরা এখন রাস্তায় ঘুরে। জাদুঘর যেটা করেছেন সেটা জুলাইয়ের জাদুঘর নয়, দলীয় জাদুঘর হয়ে গেছে। “সবার আগে বাংলাদেশ” না, এখন “সবার আগে বিএনপি” হয়ে গেছে…

জনপ্রিয় টার্গেট

অতিরিক্ত চাঁদা দাবি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ

সংকট মোকাবিলায় জাতীয় সংলাপসহ সাত দফা দাবি ইসলামী ফ্রন্টের

প্রকাশ: ০২:৪৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬