আটক অন্য একজন হলেন আইনজীবী সুফি মো. আল মামুন।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। একজন তাঁকে জিজ্ঞাসা করেন, ‘এরপর আপনাদের নাশকতার পরিকল্পনা কী?’
জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।’ এ সময় এক ব্যক্তি তাঁর গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। একপর্যায়ে তাঁকে কান ধরতেও বাধ্য করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।
ওসি বলেন, সম্ভবত তাঁরা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ। শাখাওয়াত মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।

দৈনিক টার্গেট 
























