ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ৩২ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিজিবির ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছেন। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।

আরিফ হোসাঈন বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রীপুর শিল্পাঞ্চলের ভিনটেক্স ডেনিম, মেঘনা নীট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, সাসটেইনেবল, এমএনআর সোয়েটার, এমএনআর ফ্যাশন, ওয়েলডান, টিএস ক্যাজুয়াল, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইরোর ফ্যাশন, প্যান্ডোরা সোয়েটার, এস্টোটেক্স, ডেনিম্যাক ডেনিম, কেএসএস, ইউনিসেন্স, তাকওয়া, লান্তাবুর, প্যাস্টেল অ্যাপারেলস, ইপোক গার্মেন্টস, নাসা হাইটেক ও স্টাইল লিমিটেডসহ বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া জেলার আরও কিছু কারখানা বন্ধ রয়েছে।

উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে গত এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া আন্দোলনের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ১১ জন পুলিশ-আনসার সদস্য আহত

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে আইনশৃঙ্খলা বাহিনীর ১১ সদস্য আহত হয়েছেন।

গাজীপুরে ৫ কারখানায় বহিরাগতদের হামলা-ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল

গাজীপুরের শ্রীপুরে অন্তত পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে দলবদ্ধ হয়ে কারখানাগুলোর ফটকে হামলা চালানো হয়। কয়েকটি কারখানায় ভেতরে ঢুকেও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ বলছে, শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত যুবকেরা এসব হামলা চালাচ

‘এই বেতনে সংসার চলবে’ প্রশ্ন গার্মেন্টস শ্রমিকদের

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের পর বোর্ড সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে এই মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের শ্রীপুরের পোশাক শ্রমিকেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

জনপ্রিয় টার্গেট

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ৩২ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ: ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬