ডিবি জানায়, গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি। তবে কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা ডিবির দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।
২০২৪ সালের মে মাসে ভারতের কলকাতায় গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হন। এর কিছুদিন পর তাঁর খণ্ডিত মরদেহ পাওয়া যায়। আনারের হত্যার ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন ডরিন।

দৈনিক টার্গেট 






















