ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার খুন: মামলার অভিযোগপত্র দাখিল আজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ ও মুগ্ধের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন নিহতদের স্বজনেরা। তাঁদের দাবি, চার হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত থাকতে পারেন।

আজ দুপুর সাড়ে ১২টায় রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মামলার অভিযোগপত্র দাখিলসহ তদন্তের বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা।

এই বিষয়ে রংপুর মহানগর (আরএমপি) গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির সংশ্লিষ্টতাই নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আজ বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে বলা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় খেজুরের বীজে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনের ডিএনএ উপস্থিতি পাওয়া গেছে। নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।

পুলিশের দাবি, গণপতি চক্রবর্তীর অবসরের পর ব্যাংক থেকে তোলা ৫০ থেকে ৬০ লাখ টাকা বাড়িতে রাখা আছে বলে জানতেন আসামিরা। স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে তাঁরা বাড়িতে ঢুকে চারজনকে হত্যা করেন।

তবে এ ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।’

এর আগে, গত ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন গোপীনাথ চক্রবর্তী। প্রথমে কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে মামলার দায়িত্ব নেয় মহানগর ডিবি পুলিশ। পরীক্ষায় প্রীতিলতা ও তাঁর মেয়ের আগামীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

রংপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের মাইদুল ইসলাম মুকুল (৩৩) ও টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের জসমত আলী (৬০)। মুকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক

রংপুরে চার খুন: এ সপ্তাহেই অভিযোগপত্র, হত্যার নেপথ্য কারণ জানালেন তদন্ত কর্মকর্তা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হচ্ছে।

পীরগঞ্জে নকল সার-কীটনাশক তৈরির কারখানা সিলগালা হলেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত

গত ৯ অক্টোবর পৃথক অভিযানে নকল সার, কীটনাশক ও ছত্রাকনাশক তৈরির কারখানা এবং গুদামের সন্ধান পায় রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। অভিযানকালে বিপুল পরিমাণ নকল সার তৈরির কাঁচামাল, রাসায়নিক উপকরণ, বিভিন্ন কোম্পানির প্যাকেট ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছিল…

জনপ্রিয় টার্গেট

রংপুরে চার খুন: মামলার অভিযোগপত্র দাখিল আজ

প্রকাশ: ১২:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬