ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনে সত্যিকারের বন্ধু পেতে যে ৮ গুণ দেখে নেবেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রাসুল (সা.) বলেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতি ও আদর্শের অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের দেখা উচিত, সে কাকে বন্ধুরূপে গ্রহণ করছে।’ (সুনানে আবু দাউদ: ৪৮৩৩)

ইসলামের দৃষ্টিতে একজন প্রকৃত বন্ধুর যে গুণাবলি থাকা উচিত, এর মধ্যে ৮টি হলো—

ভালো বন্ধুর সাহচর্যে বসে আল্লাহকে ভুলে থাকা যায় না। তার কথা ও কাজে থাকে তাকওয়ার ছাপ। তাকে দেখলে ইবাদতের আগ্রহ বাড়ে, গুনাহের ব্যাপারে অন্তরে জন্ম নেয় পিছুটান।

হাদিসে এসেছে, সাহাবিরা একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে কোন বন্ধু উত্তম?’ তিনি বললেন, ‘যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা জ্ঞান বৃদ্ধি করে এবং যার আমল আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ (বাইহাকি, শুআবুল ইমান: ৩১১০) এমন বন্ধুর সান্নিধ্যে পেলে ইহকালীন শত ব্যস্ততার মাঝেও অন্তর হয় আখিরাতমুখী।

বন্ধু কেবল গল্পের সঙ্গী নয়, কল্যাণকর পথের সহযাত্রীও। সে নেক কাজে উদ্বুদ্ধ করে আর ভুল করলে সংশোধন করে দেয়। যে বন্ধু অসৎ কাজেও উৎসাহ দেয় বা ভুল দেখেও চুপ থাকে, সে প্রকৃত অর্থে বন্ধু নয়, বিপদের সহযোগী।

রাসুল (সা.) বলেন, ‘দ্বিন হলো কল্যাণকামিতা।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘কার জন্য?’ তিনি বললেন, ‘আল্লাহ, তাঁর কিতাব, তাঁর রাসুল, মুসলিমদের নেতা ও সাধারণ মুসলমানদের জন্য।’ (সহিহ মুসলিম: ৫৫) বন্ধু তো সাধারণ মুসলমানদেরই একজন। তাই তার ভুল দেখে নীরব না থেকে আন্তরিকতা ও প্রজ্ঞার সঙ্গে শুধরে দেওয়াই কল্যাণকামিতার দাবি।

ভালো বন্ধু বন্ধুর উন্নতিতে ঈর্ষান্বিত হয় না। তার সাফল্যে আনন্দিত হয় এবং নিজের জন্য যে কল্যাণ কামনা করে, বন্ধুর জন্যও তা-ই কামনা করে।

রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে।’ (সহিহ মুসলিম: ৪৫) বন্ধুত্বের মধ্যে হিংসা ও প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার জায়গা নেই। সেখানে থাকা উচিত নিখাদ শুভকামনা।

সুখের দিনে বন্ধুর অভাব হয় না। প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় দুঃসময়ে। বন্ধুর কষ্টে ব্যথিত হওয়া, বিপদে সাহস জোগানো এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো উত্তম বন্ধুর বৈশিষ্ট্য।

রাসুল (সা.) বলেন, ‘মুসলমান মুসলমানের ভাই, সে তার ওপর জুলুম করে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না।’ (সহিহ মুসলিম: ২৫৬৪) তবে পাশে থাকার অর্থ অন্যায়ে সঙ্গ দেওয়া নয়। বন্ধু ভুল পথে গেলেও তাকে একা ফেলে না দিয়ে ধৈর্য ধরে ফেরানোর চেষ্টা করাই সত্যিকারের সঙ্গ।

বন্ধুত্বের ক্ষেত্রে সুন্দর চেহারা, টাকা-পয়সা, ধনসম্পদ কিংবা সামাজিক মর্যাদার চেয়ে চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। সত্যবাদিতা, আমানতদারি, ভদ্রতা, লজ্জাশীলতা ও সংযম, এসব গুণ যার মধ্যে আছে, সে-ই বন্ধুত্বের উপযুক্ত।

কারণ সঙ্গীর প্রভাব এড়িয়ে চলা কঠিন। রাসুল (সা.) ভালো ও মন্দ সঙ্গীর উপমা দিয়েছেন মিশক বিক্রেতা ও কামারের হাপরের সঙ্গে। মিশকের দোকানে গেলে অন্তত সুগন্ধ পাওয়া যায়, আর কামারের কাছে গেলে কাপড় পুড়ে যেতে পারে কিংবা দুর্গন্ধ পাওয়া যায়। (সহিহ মুসলিম: ২৬২৮)

চরিত্রবান বন্ধুর সঙ্গে চললে নিজের চরিত্রও আপনা-আপনি সুন্দর হতে থাকে।

সামনে সুন্দর কথা বলা সহজ, কিন্তু আড়ালে বন্ধুর সম্মান রক্ষা করা প্রকৃত বন্ধুত্বের পরিচয়। ভালো বন্ধু বন্ধুর অনুপস্থিতিতে তার সমালোচনা করে না, অন্যরা করলে সমর্থনও করে না। বরং সুযোগ হলে তার পক্ষে ভালো কথা বলে।

আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা ঘৃণাই করো।’ (সুরা হুজুরাত: ১২)

যে বন্ধুর কাছে আপনার অনুপস্থিতিও নিরাপদ, তার ওপর নির্ভর করা যায় নিশ্চিন্তে।

বন্ধুত্ব মানুষের বিশ্বাস ও জীবনযাত্রা বদলে দিতে পারে। এ কারণেই নবীজি (সা.) বন্ধু বাছাইয়ের ব্যাপারে সতর্ক করেছেন। খারাপ বন্ধু ধীরে ধীরে মানুষকে সৎপথ থেকে দূরে সরিয়ে দেয়। আর ভালো বন্ধু সেই পথে টিকে থাকার শক্তি জোগায়।

আল্লাহ তাআলা কিয়ামত দিবসে একজনের আক্ষেপের কথা তুলে ধরেছেন এভাবে, ‘হায়! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল।’ (সুরা ফুরকান: ২৮-২৯) সেদিনের আক্ষেপ থেকে বাঁচতে হলে আজই ভেবে দেখা দরকার, আমার সঙ্গীরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে।

তাই বন্ধু নির্বাচনে সতর্ক হোন, আর নিজেও অন্যের ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন।

লেখক: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

অজু ছাড়া কোরআন তিলাওয়াত করা যাবে কি

অজু ছাড়া কোরআন তিলাওয়াত করা যাবে কি

কোরআন তিলাওয়াত মুমিনের অন্যতম প্রিয় ইবাদত। দিনের শুরুতে, কাজের ফাঁকে কিংবা ঘুমানোর আগে অনেকে কোরআন পড়তে চান। কিন্তু সব সময় তো অজু করে থাকা সম্ভব হয় না। তখন মনে প্রশ্ন জাগে, অজু না থাকলে কি কোরআন তিলাওয়াত করা যাবে? মুখস্থ পড়ার ক্ষেত্রে কি একই বিধান, নাকি কোরআন শরিফ হাতে নিয়ে পড়তে হলে অজু থাকা জরুরি?

আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী

আলেম সমাজই মানুষের হেদায়েতের আলো এবং সমাজসংস্কারের অন্যতম প্রধান কারিগর। তাঁদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়। জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তিনি আলেম-উলামাদের সহযোগিতা…

জনপ্রিয় টার্গেট

বেরোবিতে কর্মকর্তাকে মারধর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ৪

জীবনে সত্যিকারের বন্ধু পেতে যে ৮ গুণ দেখে নেবেন

প্রকাশ: ০৬:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬