ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিহত ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক নজরুল ইসলাম (৩০) এবং মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে নজরুল ইসলাম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন যাত্রী নজরুল ইসলাম। তিনি অটোভ্যানচালক নজরুল ইসলামের ভ্যানে করে হাটে যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে ৬টার দিকে ভাদরা বাইপাস সড়ক মোড়ে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানচালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাঁথিয়ায় সহকর্মীর হাতে মারধরের শিকার প্রভাষক, থানায় অভিযোগ

পাবনার সাঁথিয়া সরকারি কলেজের এক প্রভাষককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একই কলেজের ক্রীড়া শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষক আমিরুল ইসলাম সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

মোবাইল থেকে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি বেশ কিছুদিন ধরে তার এক সহপাঠী ছাত্রের মোবাইল ফোনের স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে পাপ্পুসহ পরিবারের সদস্যরা ওই ছাত্রের পরিবারকে মোবাইল ফোন থেকে ছবিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।

জনপ্রিয় টার্গেট

চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালকসহ নিহত ২

প্রকাশ: ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬