ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে
ফাইল ছবি

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে গরুর খামারে বিনিয়োগের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে উপপরিচালক মো. আল আমিন বাদী হয়ে মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে নগরীর লালদীঘির পাড় অগ্রণী ব্যাংক, পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) ও তাঁর সহযোগী ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীরকে (২৫)।

এজাহারে বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংকের ভল্ট থেকে কৌশলে ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে নেন কামরুল হোসেন। ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকায় তিনি টাকার হিসাব নিয়ন্ত্রণের সুযোগ কাজে লাগান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আত্মসাৎ করা অর্থ দিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গরুর খামার গড়ে তোলা হয়। খামারটির দেখাশোনার দায়িত্বে ছিলেন তানভীর।

এজাহারের তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট নিয়মিত লেনদেন শেষে ব্যাংকের হিসাব মেলানোর সময় ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে। পরদিন ব্যাংকের চট্টগ্রামের মহাব্যবস্থাপক (জিএম) মোস্তাক আহমেদের নির্দেশে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

মামলার বাদী জানান, তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাৎ ও রেলওয়ের জমি অবৈধভাবে দখলের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রুহেল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে।

গতকাল দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলা করেন একই কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ।

এজাহারে বলা হয়, আসামি মিরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলি মৌজায় পরিবেশবান্ধব সিমেন্ট, বালি ও হলো ব্লক কারখানা স্থাপনের জন্য ২০১৬ সালে রেলওয়ের কাছে ৩ দশমিক ৭৫ একর জমি দীর্ঘমেয়াদি লিজের (ইজারা) আবেদন করেন। কিন্তু লিজ মঞ্জুর হওয়ার আগেই তিনি সরকারি জমি জবরদখল করে সেখানে আধা পাকা কারখানা ও দ্বিতল অফিস ভবন নির্মাণ করেন।

তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল

তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ কেন বাতিল করা হচ্ছে, চিঠিতে তার কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী বিধিগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

পুঁজিবাজারের ১২ প্রতিষ্ঠানের ঘাটতি পূরণে সময় দিল বিএসইসি

কয়েকটি স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংককে ৩০ এপ্রিল ২০২৭ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আর এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে নন-সম্পদসংক্রান্ত ঘাটতি নিরসন ও প্রয়োজনীয় বিধিবিধান পরিপালনের জন্য সময় দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। চারটি স্টক ব্রোকার ও দুটি মার্চেন্ট ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের সিক

জনপ্রিয় টার্গেট

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: ০১:১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬