ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শতকোটি টাকার সুপারি-বাণিজ্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

• উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনে যুক্ত কয়েক হাজার মানুষ

সংশ্লিষ্ট কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, হাইমচরে বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। উপজেলার ৫২৮ হেক্টর জমিতে উৎপাদিত এই কৃষিপণ্য স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের বাজারেও জায়গা করে নিয়েছে। তবে নতুন বাগান সৃষ্টির প্রবণতা কমে যাওয়া এবং পুরোনো সুপারিগাছ কেটে ফেলার কারণে ভবিষ্যৎ উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা দেশীয় বাজারে বিদেশি সুপারির প্রবেশ ঠেকাতে আমদানি বন্ধ রাখার দাবিও জানিয়েছেন। উপজেলার বিভিন্ন হাটবাজার, সুপারির আড়তসহ উৎপাদন এলাকা ঘুরে এবং কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩৪ বর্গকিলোমিটারের হাইমচর উপজেলার মোট আবাদি জমি ৫ হাজার ১৫২ হেক্টর। এই জমির প্রায় ১০ শতাংশে সুপারি চাষ হচ্ছে। মেঘনার পূর্ব পাড়ের গ্রামগুলোতে বাড়ির আঙিনা, বাগান ও বরজের চারপাশে সারি সারি সুপারিগাছ রয়েছে। অনেক পরিবারের কাছে এসব গাছ দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ। মৌসুমে সুপারি বিক্রি করে তাঁরা সংসারের উল্লেখযোগ্য ব্যয় মেটান।

সুপারির প্রধান উৎপাদন ও বিপণন মৌসুম বাংলা বছরের ভাদ্র-আশ্বিন থেকে অগ্রহায়ণ পর্যন্ত। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও সড়কের পাশে কৃষকদের কাছ থেকে সুপারি সংগ্রহ করেন পাইকারি ব্যবসায়ীরা। পরে এসব সুপারি নিয়ে যাওয়া হয় উপজেলার বৃহত্তম পাইকারি আড়ত হাওলাদার বাজারে। সেখানে ১০ থেকে ১৫ জন বড় পাইকারি ব্যবসায়ী স্থানীয় উৎপাদকদের কাছ থেকে সুপারি কিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন।

তবে উৎপাদন ধরে রাখার ক্ষেত্রে নতুন বাগান তৈরি না হওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয়রা। গন্ডামারা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শিকদার বলেন, হাইমচরে সুপারির ভালো উৎপাদন হলেও নতুন করে গাছ লাগানোর প্রবণতা কমছে। অনেকে পুরোনো বাগান কেটে বাড়িঘর এবং অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন। এতে ভবিষ্যতে সুপারির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

হাওলাদার বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম কাজী বলেন, চলতি বছর সুপারির বাজারদর তুলনামূলক ভালো। বর্তমানে ৮০টি সুপারি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। শুকনা সুপারি প্রতি কেজি ৩৮০ থেকে ৪১০ টাকা। তাঁর দাবি, হাওলাদার বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে বছরে ১০০ কোটি টাকার বেশি সুপারি কেনাবেচা হয়।

হাওলাদার বাজারের প্রবীণ ব্যবসায়ী রব হাওলাদার প্রায় ৪০ বছর ধরে এই ব্যবসায় যুক্ত। তিনি বলেন, হাইমচরের পাশাপাশি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সুপারিও এই বাজারের আড়তে বিক্রি হয়। শুধু হাওলাদার বাজারেই বছরে ৩৫ থেকে ৪০ কোটি টাকার সুপারি বেচাকেনা হয়। এই ব্যবসার আয় দিয়ে অনেক পরিবার সারা বছরের সংসার খরচ নির্বাহ করে। সুপারিকে কেন্দ্র করে বহু পরিবার আর্থিকভাবে সচ্ছল হয়েছে।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার বলেন, সুপারি এই উপজেলার একটি লাভজনক কৃষিপণ্য। বছরজুড়ে এই ফসলের আবাদ, সংগ্রহ ও বিক্রির কার্যক্রম চলে। চলতি বছর কৃষকেরা সুপারির ভালো দাম পাচ্ছেন। কৃষকেরা যাতে স্বাভাবিকভাবে সুপারি চাষ ও উৎপাদন চালিয়ে যেতে পারেন, সে জন্য উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন প্রকাশ: জোর করে বাড়ানো হয়েছে অর্থনীতির আকার

একটি ভৌগোলিক সীমানার মধ্যে পরিচালিত অর্থনীতি এক বছরে কতটা বাড়ল বা কমল, তার পরিমাপ পাওয়া যায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ বা প্রবৃদ্ধির হার থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অর্থনীতির…

টাকা দিলে ইসলামী ব্যাংকে নিয়ন্ত্রণ বাড়বে সরকারের

এক সময় দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক এখন গভীর আর্থিক সংকটে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা ইকুইটি বিনিয়োগ চেয়েছে ব্যাংকটি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে।

রিজার্ভ বাড়াতে প্রবাসী বন্ডের মেয়াদসীমা তুলে দেওয়ার উদ্যোগ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশি মুদ্রা সংগ্রহ এবং প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রিয় টার্গেট

শতকোটি টাকার সুপারি-বাণিজ্য

প্রকাশ: ০৪:১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬