ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি দমন কমিশন: মামলাজট কমানো ও সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

• ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে

• এ উদ্যোগকে সময়োপযোগী বলছেন বিশেষজ্ঞরা

নিজেদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট কমাতে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরোনো অনুসন্ধান ও মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির উপায় বের করতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি।

এ ছাড়া দুদকের ক্রোক ও অবরুদ্ধ করা সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্পদ ব্যবস্থাপনা শাখাকে পূর্ণাঙ্গ অনুবিভাগে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্যও গঠন করা হয়েছে পৃথক কমিটি। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি দুর্নীতি নজরদারি সংস্থাটির পৃথক দুটি অফিস আদেশে এই দুই কমিটি গঠন করা হয়। এর মধ্যে পুরোনো অনুসন্ধান, মামলা নিষ্পত্তি ও সম্পদ ব্যবস্থাপনা কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে পর্যালোচনা শেষ করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। দ্বিতীয় কমিটিকেও একই সময়ের মধ্যে পৃথক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ গঠনে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে কমিশন সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দুদকের পরিচালক (লিগ্যাল) মো. শাহাদৎ হোসেন প্রামাণিককে পুরোনো অনুসন্ধান ও মামলা পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম। কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার, পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩) ড. মোহাম্মদ জহিরুল হুদা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) রিজিয়া খাতুন।

এ বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা অনুসন্ধান ও মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করবে এই কমিটি। কোন পর্যায়ে অনুসন্ধান বা তদন্ত আটকে আছে, মামলা নিষ্পত্তিতে কী ধরনের জটিলতা রয়েছে এবং দ্রুত এগিয়ে নিতে কী পদক্ষেপ প্রয়োজন; সেসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে তা প্রতিবেদন আকারে জমা দেবে তারা।’

আকতারুল ইসলাম বলেন, সম্পদ ব্যবস্থাপনা শাখার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনতে বড় উদ্যোগ নিয়েছে কমিশন। বর্তমানে একজন পরিচালকের নেতৃত্বে সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। সম্পদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে একটি আলাদা অনুবিভাগে উন্নীত করার চিন্তা করছে কমিশন। অনুসন্ধান, তদন্তের মতো এই অনুবিভাগের দায়িত্ব পালন করবেন একজন মহাপরিচালক।

জানা গেছে, নতুন অনুবিভাগের জন্য প্রয়োজনীয় জনবলকাঠামো, প্রযুক্তিসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হচ্ছে। এ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দুদক পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে।

দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিনের অনুসন্ধান ও মামলার জট কমানোর জন্য দুদকের যে উদ্যোগ, তা অত্যন্ত সময়োপযোগী।’

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তাঁরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভ

বিজয় দিবসে ৪ বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে দেশের চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে পর্যায়ক্রমে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে।

অক্টোবরে ৪০ লাখ ইয়াবাসহ ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি

জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ৪০ হাজার চিকিৎসাসামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৫ হাজার ৩৪টি বিভিন্ন প্রকার ওষুধ এবং ১০টি কষ্টি/বেলে পাথর। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ৮টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ,৮টি প্রাইভেট কার বা মাইক্রোবাস, ৪৯টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি,

জনপ্রিয় টার্গেট

দুর্নীতি দমন কমিশন: মামলাজট কমানো ও সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ

প্রকাশ: ০২:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬