ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিডরের ১৯ বছর: অরক্ষিত বাঁধ, কাটেনি আতঙ্ক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

• বরগুনায় ৮০৫ কিমি বেড়িবাঁধের মধ্যে ৭২ কিমি এখনো ঝুঁকিপূর্ণ

• বাগেরহাটে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধে দেখা দিয়েছে ফাটল ও ভাঙন

• টেকসই বাঁধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের দাবি উপকূলবাসীর

সিডরের ১৯ বছর: অরক্ষিত বাঁধ, কাটেনি আতঙ্ক

পায়রা নদীর ভাঙনে বিলীনের পথে বাঁধ। সম্প্রতি বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায়। ছবি: আজকের পত্রিকা

২০০৭ সালের ১৫ নভেম্বর, সিডরের সেই ভয়াল রাতের ক্ষত ১৯ বছরেও শুকায়নি উপকূলে। স্বজন হারানোর বেদনা আর সর্বস্ব হারানোর স্মৃতি বুকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেও নিরাপত্তা নিশ্চিত হয়নি বরগুনা ও বাগেরহাটের উপকূলবাসীর। বরগুনায় এখনো ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, আর বাগেরহাটে শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধেও দেখা দিয়েছে ফাটল ও ভাঙন। কোথাও ধসে পড়ছে কংক্রিটের ব্লক। ফলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শঙ্কা কাটেনি উপকূলবাসীর। প্রতি দুর্যোগ মৌসুমে নতুন করে জাগে প্রাণ ও বসতভিটা হারানোর আতঙ্ক।

সিডরের ধ্বংসযজ্ঞের ১৯ বছর পেরিয়ে গেলেও বরগুনার নদী ও সাগরতীরবর্তী এলাকায় নির্মিত হয়নি প্রত্যাশিত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ। সিডর-পরবর্তী

সময়ে উপকূলবাসীর প্রধান দাবি ছিল উঁচু ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ। কিন্তু দীর্ঘ সময়েও সেই দাবি পূরণ হয়নি।

বরং বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে প্রতিনিয়ত লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, জেলার ২২টি পোল্ডারের অধীনে মোট ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে অন্তত ৭২ কিলোমিটার বাঁধ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সদরে ২৬, পাথরঘাটায় ১৮, বেতাগীতে ১১, বামনায় ৭, আমতলীতে ৫ এবং তালতলীতে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়। নিখোঁজ হন ১৫৬ জন। ঝড়ের কবলে মারা পড়ে ৩০ হাজার ৪৯৯টি গবাদিপশু এবং ৬ লাখ ৫৮ হাজার ২৫৯টি হাঁস-মুরগি। জেলার ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবারের সবাই কমবেশি ক্ষয়ক্ষতির শিকার হয়। এর মধ্যে গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪টি পরিবার।

সিডরের ভয়াবহতা সবচেয়ে বেশি আঘাত হানে বরগুনা সদর উপজেলার নলটোনা গ্রামে। প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মুহূর্তেই তলিয়ে যায় পুরো গ্রাম। কিছু বুঝে ওঠার আগেই জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যায় গ্রামের অনেক মানুষ। শুধু এই গ্রাম থেকেই অর্ধশতাধিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়।

সদর উপজেলার নিশানবাড়ীয়া গ্রামের আসলাম খান ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই ভয়াল রাতের স্মৃতি মনে করে এখনো শিউরে ওঠেন। সিডরের আঘাতে প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন স্ত্রী ও সন্তানকে। তিনি বলেন, ‘১৯ বছর ধরে টেকসই বেড়িবাঁধের স্বপ্ন দেখে যাচ্ছি, কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। আমাদের কষ্টের কথা কেউ শুনতে চায় না।’

উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। বরগুনার পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, ‘প্রতিনিয়ত দুর্যোগের আতঙ্কে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, প্রতি কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ীভাবে কংক্রিট ব্লক দিয়ে সুরক্ষা দিতে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হবে। বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় বরাদ্দের সংকটে কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের শরণখোলা উপজেলা। এই উপজেলার শুধু সাউথখালী ইউনিয়নে মারা যায় ৮০০-এর বেশি মানুষ। আহত হয় কয়েক হাজার মানুষ। ফসলি জমি, বসতভিটাসহ সম্পদ ও স্বজন হারায় অনেক মানুষ। ভয়ংকর সেই দিনের কথা মনে উঠলে আজও আঁতকে ওঠে উপকূলের মানুষ। অজান্তেই চোখের কোণে পানি জমে স্বজন হারানো মানুষের।

সরকারি হিসাবে ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের তীব্র বাতাস ও জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলা বাগেরহাটে ৯০৮ জনের প্রাণহানি ঘটে। ঘূর্ণিঝড়ে দেড় লক্ষাধিক বাড়িঘর, গাছপালা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়।

শরণখোলা উপজেলার বগী গ্রামের বাসিন্দা নাসিমা বেগম বলেন, ‘প্রচণ্ড ঝড়, বাতাস ও জলোচ্ছ্বাসে আমাদের সব হারিয়ে যায়। শুধু আমাদের পরিবারেরই মা, বাবা, ছেলেসহ ১৩ জনের মৃত্যু হয়। সিডরের ৮ দিন পর ছেলের দাফন সম্পন্ন করেন তাঁরা।’

তবে ১৯ বছর পরও সিডরের ক্ষত এখনো স্পষ্ট উপকূলজুড়ে। সিডরের পর স্বজন হারানোর বেদনা ও আর্থিক ক্ষতি ভুলে শরণখোলা-মোরেলগঞ্জবাসীর একমাত্র দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। স্থানীয়দের দাবির প্রতিফলন হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে সাড়ে তিন শ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগী-গাবতলা পর্যন্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ শেষের তিন বছর যেতে না যেতেই বাঁধের শরণখোলা অংশের বগী, গাবতলা, সাউথখালী, মোরেলগঞ্জের আমতলা, ফাসিয়াতলাসহ একাধিক স্থানে ফাটল, বাঁধের ব্লক ধসে বিলীন হচ্ছে বলেশ্বর নদীতে। ভাঙন-আতঙ্ক ও জমিঘর হারানোর ভয় স্থানীয়দের। তাঁদের অভিযোগ, বাঁধ নির্মাণের সময় মাটির বদলে বালু দেওয়ায় ঝুঁকিতে পড়েছেন তাঁরা। হস্তান্তরের আগেই এমন অবস্থা হওয়ায় চিন্তিত এলাকাবাসী। টেকসই বেড়িবাঁধে ঝুঁকির মধ্যে রয়েছে অন্তত ১৫ কিলোমিটার বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কার করে ভিটেমাটি রক্ষার ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।

স্থানীয় রিয়াদুল ইসলাম বলেন, আসলে সবকিছু হারিয়ে আমরা একটা টেকসই বেড়িবাঁধ চেয়েছিলাম। কিন্তু বাঁধের কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্ত। এটা মূলত বাঁধের মধ্যে বালু দেওয়ার কারণে হয়েছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ‘যখন বাঁধ নির্মাণ হয়, তখন নদী ও বাঁধের মাঝে অন্তত ২০০ থেকে ৫০০ মিটার সেটব্যাক (চর বা উঁচু স্থান ছিল) ছিল। কিন্তু বলেশ্বরের ভাঙনে আসলে নদী এখন একদম বাঁধের কাছে চলে আসছে। তবে বলেশ্বরের ভাঙন স্থায়ীভাবে বন্ধ করার উপায় খুঁজতে একটি ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করা হয়েছে। এই রিপোর্ট পেলে নদীশাসন ও ভাঙনরোধে নতুন প্রস্তাবনা দেওয়া হবে। সেটি বাস্তবায়ন হলে নদীভাঙন ও বাঁধ রক্ষার স্থায়ী সমাধান হবে।’

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তাঁরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভ

বিজয় দিবসে ৪ বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে দেশের চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে পর্যায়ক্রমে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় টার্গেট

সিডরের ১৯ বছর: অরক্ষিত বাঁধ, কাটেনি আতঙ্ক

প্রকাশ: ০৪:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬