ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আইনজীবী ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। তিনি নিজে জমিজমা সংক্রান্ত বিরোধের একটি মামলার বাদী। আজ আদালতে এ মামলার দিন ধার্য ছিল। যারা তাঁর ওপর হামলা করেছেন তারা ইয়ামিন আলীর মামলার আসামিপক্ষ।

আটক চারজন হলেন— মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক। জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রইসুল ইসলাম বলেন, ‘মামলা করার কারণে এর আগে একবার অভিযুক্তরা আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীকে মারধর করেছিলেন। তখন এ ব্যাপারে মামলা করা হয়েছিল। কিন্তু পুলিশ সঠিকভাবে তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। ওই ঘটনার কোনো বিচার হয়নি। তখন বিচার হলে আজ আবার নতুন করে হামলার ঘটনা ঘটত না।’

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে আইনজীবী ইয়ামিন আলী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) অফিসের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষরা ইয়ামিন আলীর ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

নগরের রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ‘আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা হলে আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হবে।’

দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকতা-কর্মচারীদের বিক্ষোভ

গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মামুনুর রশীদ বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হতে হবে। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, রাস্তায় ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া এবং মানুষের ওপর জুলুম-নির্যাতনের মতো নাশকতামূলক কর্মকাণ্ড…

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

৭০ গ্রামের ১৪০ সাংস্কৃতিক দলের মিলনমেলা

৭০ গ্রামের ১৪০ সাংস্কৃতিক দলের মিলনমেলা

রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগিতা করে সিসিবিভিও, রাজশাহী ও জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড। এতে ৭০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের ১৪০টি সাংস্কৃতিক দল অংশ নেয়। পাশাপাশি আটটি জনজাতির ঐতিহ্য তুলে…

জনপ্রিয় টার্গেট

ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি

আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪

প্রকাশ: ০৫:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬