ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গভীর রাতে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, সাবেক ছাত্রদল নেতাসহ ২৬৪ আসামি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভুক্তভোগী সুলতানা বেগম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন সিদ্ধিরগঞ্জের মক্কি নগর এলাকার বাসিন্দা শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, আটি হাউজিং এলাকার মো. সজীব, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী, মুক্তিনগর এলাকার বিল্লাল, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. কাদের, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ড এলাকার রবিন, শিমরাইল এলাকার মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, রিদয়, শরীফ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতম, মাহাবুব ও মাতুয়াইল এলাকার মো. জসিম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তা আমার জানা নেই। তবে আসামিরা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।

তবে মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এজাহারে বাদী উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন তিনি। প্রায় ছয় মাস ধরে অভিযুক্ত শাহীন একজন তাঁকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

‎সুলতানার অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করেন। পরে ভেকু দিয়ে তাঁর চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

‎‎একই সময়ে তাঁর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন বাদী।

‎ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

উল্লেখ্য, বসতবাড়ি ও স্থাপনা ভাঙচুরের খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

‎‎বসতবাড়ি হারিয়ে সুলতানা ও তাঁর সন্তানরা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অন্যদিকে স্বজনদের বসতবাড়ি ও জীবিকার অন্যতম অবলম্বন বেকারি ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও বিপাকে পড়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কনস্টেবল আনোয়ার হত্যায় সন্ত্রাসী সবুজ-শহীদ বাহিনী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় সামনে এসেছে শহীদ-সবুজ বাহিনীর নাম। সোর্স সন্দেহে তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। অপরাধপ্রবণ হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের অভিযোগ…

নারায়ণগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ভেকু দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সময় পুলিশকে একাধিকবার জানানো হলেও সহায়তা পাননি তারা। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক)…

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

তিন দিন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কতক্ষণ টিকবে বাংলাদেশ

নারায়ণগঞ্জে গভীর রাতে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, সাবেক ছাত্রদল নেতাসহ ২৬৪ আসামি

প্রকাশ: ০১:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬