ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

দুদকের অভিযোগে বলা হয়েছে, শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া ওই অর্থের বিপরীতে প্রায় ১৩৬ কোটি টাকা কর ফাঁকি এবং প্রায় ৩০৭ কোটি টাকা জরিমানা সংক্রান্ত অভিযোগও রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এর আগে রেজওয়ানুল সাঈদ নামের এক আইনজীবী এ বিষয়ে কমিশনে অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। পরে আদালত অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার পর দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানকে অনুসন্ধানের দায়িত্ব দিয়ে একটি টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান টিম অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

এদিকে, ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ৮ হাজার কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদকের আরেকটি অনুসন্ধান চলমান রয়েছে।

শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে নতুন অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, আদালতের নির্দেশনা প্রতিপালনের জন্য কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট শাখা থেকে নথি কমিশনে উপস্থাপন করা হয়। কমিশন বিষয়টি অবগত হয়ে সিদ্ধান্ত দেয় এবং সেই অনুযায়ী আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

জুরাইনে ঘরের মেঝেতে পড়ে ছিল অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ

রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসা থেকে জনি (২৯) নামে এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক দিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়…

নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক এবং তাঁদের পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের বিপরীতে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে প্রায় ৪৫৩ কোটি ৫৩ লাখ টাকা পাচারের অভিযোগে এই…

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম

রাজধানীর মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী পোশাকশ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে রূপনগর থানার শিয়ালবাড়ী

জনপ্রিয় টার্গেট

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রকাশ: ১২:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬