ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপু বিশ্বাসের সাবেক মেকআপম্যানের মৃত্যু, সামনে এল পাঁচ লাখ টাকার দেনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে আবু বক্কর ভিলায় অবস্থিত পারফেক্ট বিউটি পারলার থেকে রাফির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত রাফি নরসিংদীর বেলাব উপজেলার প্রয়াত আলাউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে মাকে নিয়ে কুলিয়ারচরের ফরিদপুর এলাকায় বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপম্যান হিসেবে কাজ করতেন রাফি। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে পারফেক্ট বিউটি পারলার প্রতিষ্ঠা করেন। সেখানে কয়েকজন নারীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজেই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন।

পারলারের কর্মী বৃষ্টি বেগম জানান, এক বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করেছিলেন রাফি। পরে পাওনা টাকা ফেরত চেয়ে বন্ধুকে প্রায়ই ফোন করতেন। রাফির সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তিনি জানেন না। তবে দেনা-পাওনা ও আর্থিক সংকট নিয়ে তাঁকে প্রায়ই উদ্বিগ্ন থাকতে দেখেছেন।

রাফির বোন রোহেনা আক্তারের অভিযোগ, নরসিংদীর বেলাব উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে গ্রিসে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তাঁর ভাই। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পাওনা টাকা ফেরত চেয়ে নাঈমকে ফোন করেছিলেন রাফি। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে দেনা ও আর্থিক চাপের বিষয়টি সামনে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত রাফির পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

কিশোরগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নার নেতৃত্বে একদল নেতা-কর্মী মধ্য পাকুন্দিয়া এলাকায় ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেন।

কিশোরগঞ্জে হোটেল কর্মচারীকে গলা কেটে হত্যা: তিনজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর

চুরি-ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তাঁরা

‎মসজিদের পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করাই ছিল তাঁদের প্রধান কাজ। মাঝে মাঝে সড়কে ডাকাতিও করতেন। আর এ উদ্দেশ্যেই বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। দিনের বেলায় বাসার দরজা বন্ধ করে ঘুম আর রাত হলেই তালা ঝুলিয়ে বেরিয়ে পড়া। এমন সন্দেহজনক কর্মকাণ্ডে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

অপু বিশ্বাসের সাবেক মেকআপম্যানের মৃত্যু, সামনে এল পাঁচ লাখ টাকার দেনা

প্রকাশ: ১২:২৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬