ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ফেরার নাম করে সীমান্তের তারকাঁটার আশপাশে আওয়ামী লীগের নেতারা ঘুরে ঘুরে দেখছে, কোন দিক দিয়ে ঢোকা যায়। আসলে ঢুকবে না। ঢুকলে তো ফাঁসির দড়ি রেডি।

আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। দেশের জনগণ আর তাঁদের ছাড় দেবে না। শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকারের সাত মাস পার হতে না হতেই একটি পক্ষ দেশকে শান্তিতে থাকতে দিতে চায় না।

আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিদেশি সহযোগিতায় সরকার ও দেশের মানুষের শান্তি বিনষ্টের পরিকল্পনা করছেন। বাংলাদেশের জনগণ তাঁদের সেই সুযোগ দেবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি বলেন, আগে বান্দরবানকে একটি পরিবার মনে করে দায়িত্ব পালন করেছেন। এখন খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—তিন পার্বত্য জেলাকেই নিজের পরিবার মনে করেন। রাষ্ট্রীয়ভাবে যে সম্পদ বরাদ্দ দেওয়া হবে, তা তিন জেলায় সমানভাবে বণ্টন করে উন্নয়নকাজ পরিচালনা করা হবে।

দীপেন দেওয়ান বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানকে ঘিরে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে জমে উঠেছে দিনব্যাপী সত্যবুদ্ধ মেলা

পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের ঐতিহ্যবাহী মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে বসেছে দিনব্যাপী সত্যবুদ্ধ মেলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে মেলায় আসতে শুরু করেছেন বৌদ্ধধর্মাবলম্বী পুণ্যার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মং রাজবাড়ি প্রাঙ্গণ।

সাদিক কায়েমের বাসভবন পরিদর্শনে দুই সংসদ সদস্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি শহরের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বাড়িটি পরিদর্শন করেছেন দুই সংসদ সদস্য। গতকাল রোববার রাতে বাড়িতে যান খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য…

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় থানায় মামলা

ডাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে বোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে শনাক্তের কথা জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া

প্রকাশ: ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬